নিষিদ্ধ রাসেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদকবিরোধী আইন যথাযথভাবে অনুসরণ না করায় এক বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন আন্দ্রে রাসেল। গতকাল কিংস্টনে এক নিরপেক্ষ মাদকবিরোধী প্যানেল এই শাস্তি দিয়েছেন ওয়েস্ট ইন্ডিয়ান অলরাউন্ডারকে। ২০১৫ সালে তিনবার মাদকবিরোধী সংস্থাগুলোর কাছে নিজের অবস্থানের তথ্য জানাননি রাসেল। মাদকবিরোধী আইনে যা ড্রাগ টেস্টে একবার পজিটিভ প্রমাণিত হওয়ার মতোই অপরাধ। রাসেল অবশ্য যুক্তি দিয়েছিলেন, খেলা নিয়ে ব্যস্ততা ও এসব আইনকানুন ঠিক বুঝতে না পারায়, এ তথ্য দেওয়ার ভার তাঁর এজেন্ট উইল কুইনকেই দিয়ে রেখেছিলেন। কিন্তু এ যুক্তি ধোপে টেকেনি। ৩১ জানুয়ারি থেকেই তাই এক বছরের নিষেধাজ্ঞা শুরু হচ্ছে রাসেলের। ক্রিকইনফো।