নিষিদ্ধ শেহজাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম ‘অপরাধ’ ছিল সাব্বির রহমানের সঙ্গে কথা-কাটাকাটি। দ্বিতীয়টি এর চেয়ে অনেক বেশি গুরুতর। নিজে আউট হয়ে ফেরার সময় সাব্বিরকে ব্যাট দিয়ে আঘাত করা। এই যুগল অপরাধের কড়া শাস্তিই পাচ্ছেন রংপুর রাইডার্সের আফগান উইকেটকিপার-ব্যাটসম্যান মোহাম্মদ শেহজাদ। ম্যাচ রেফারি নিয়ামুর রশিদ এক ম্যাচের নিষেধাজ্ঞা ও ম্যাচ ফির ৩০ শতাংশ জরিমানার শাস্তি দিয়েছিলেন। এতে ৪ ডিমেরিট পয়েন্ট হয়ে যাওয়ায় সেটি পরিণত হয়েছে দুই ম্যাচের নিষেধাজ্ঞায়।
শাস্তি হয়েছে রাজশাহী কিংসের ব্যাটসম্যান সাব্বিরেরও। ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা গুনতে হচ্ছে তাঁকে। নামের পাশে বসেছে একটা ডিমেরিট পয়েন্টও। পরশুর এই ম্যাচের পর ব্যস্ত সময়ই কেটেছে ম্যাচ রেফারির। আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করায় ম্যাচ ফির ৩০ শতাংশ জরিমানা করা হয়েছে রংপুর অধিনায়ক লিয়াম ডসনকেও।