নিষিদ্ধ শ্রীলঙ্কান বোলিং কোচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইচ্ছে করে হারলেই ১ কোটি রুপি। গত অক্টোবরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে গল টেস্টের সময় প্রস্তাবটা পেয়েছিলেন শ্রীলঙ্কার দুই ক্রিকেটার রঙ্গনা হেরাথ ও কুশল পেরেরা। শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী দয়াসিরি জয়াসেকেরা গত মাসে ফাঁস করেছিলেন খবরটা। কাল নাম জানা গেল ম্যাচ পাতানোর প্রস্তাব দেওয়া দুজনের—ফাস্ট বোলিং কোচ আনুশা সমরানায়েকে ও নেট বোলার গায়ান বিশ্বজিৎ। সমরানায়েকেকে দুই মাসের জন্য বহিষ্কার করেছে শ্রীলঙ্কা ক্রিকেট, বিশ্বজিৎ নিষিদ্ধ আজীবন। এএফপি।