নিষিদ্ধ হওয়ার হ্যাটট্রিক করে ফেললেন হাফিজ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রশ্নবিদ্ধ বোলিং অ্যাকশনে আবারও নিষিদ্ধ হাফিজ। ছবি: ক্রিকইনফো
প্রশ্নবিদ্ধ বোলিং অ্যাকশনে আবারও নিষিদ্ধ হাফিজ। ছবি: ক্রিকইনফো

আর কতবার নিষিদ্ধ হবেন ‘বোলার’ মোহাম্মদ হাফিজ?

একবার-দুবার নয়, তিন-তিনবার প্রশ্নবিদ্ধ হয়েছে হাফিজের বোলিং অ্যাকশন। এর মধ্যে সর্বশেষ তাঁর বোলিং অ্যাকশন প্রশ্নের সম্মুখীন হয়েছিল গত মাসে আবুধাবিতে শ্রীলঙ্কার বিপক্ষে। ১ নভেম্বর ইংল্যান্ডের লাফবরো বিশ্ববিদ্যালয়ে অ্যাকশনের পরীক্ষা দেন পাকিস্তানের এ অলরাউন্ডার। সেই পরীক্ষায় দেখা গেছে, হাফিজের বেশির ভাগ ডেলিভারিই আইসিসির বেঁধে দেওয়া ১৫ ডিগ্রির সীমা পেরিয়ে যায়। এ কারণে আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর বোলিং নিষিদ্ধ করেছে আইসিসি। তিন বছরে এ নিয়ে হাফিজের বোলিং নিষিদ্ধ হলো তৃতীয়বারের মতো!
৩৭ বছর বয়সী হাফিজ প্রথমবার নিষিদ্ধ হয়েছিলেন ২০১৪ সালের ডিসেম্বরে। বোলিংয়ের ছাড়পত্র পান পরের বছরের এপ্রিলে। তাঁর অ্যাকশন নিয়ে আবারও প্রশ্ন ওঠে ২০১৫ সালের জুনে। ২৪ মাসের মধ্যে বোলিং অ্যাকশন ফের প্রশ্নবিদ্ধ হওয়ায় ২০১৫ সালের জুলাই থেকে আন্তর্জাতিক ক্রিকেটে ১ বছর তাঁর বোলিং নিষিদ্ধ হয়েছিল। ২০১৬ সালের ১৭ নভেম্বর ব্রিসবেনের ন্যাশনাল ক্রিকেট সেন্টারে পরীক্ষা দেওয়ার পর বোলিংয়ের বৈধতা পান। এক বছর না পার হতেই আবারও প্রশ্নবিদ্ধ হন তিনি এবং পরিণামে নিষিদ্ধ হলেন আবারও! সূত্র: ক্রিকইনফো