নিষিদ্ধ হোল্ডার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়ের খুব কাছে গিয়েও ১ উইকেটে হেরে গেছে দল। সেই আক্ষেপ তো আছেই। এবার ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক জেসন হোল্ডারের কাটা ঘায়ে নুনের ছিটা হয়ে এল জরিমানা ও নিষেধাজ্ঞা। শ্রীলঙ্কার সঙ্গে প্রথম ওয়ানডেতে স্লো ওভাররেটের কারণে জরিমানা গুনতে হচ্ছে হোল্ডারসহ পুরো দলকেই। অধিনায়ক হোল্ডারের ম্যাচ ফির ৪০ শতাংশ, বাকিদের ২০ শতাংশ। হোল্ডারের বাড়তি শাস্তিটা হচ্ছে ‘অপরাধে’র পুনরাবৃত্তির কারণে। জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকা সিরিজের পঞ্চম ওয়ানডেতেও ধীরগতিতে ওভার শেষ করেছিল ওয়েস্ট ইন্ডিজ। এক বছরের মধ্যে দ্বিতীয়বার একই অপরাধ করায় সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ক্যারিবীয় অধিনায়ককে বসে থাকতে হচ্ছে দর্শক হয়েই। ক্রিকইনফো।