প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১০-০-৫৩-০—কাল ক্যানবেরায় ডেল স্টেইনের বোলিং। ওয়ানডে ক্যারিয়ারে এই নিয়ে নয়বার পুরো ১০ ওভার বোলিং করেও উইকেটশূন্য দক্ষিণ আফ্রিকান ফাস্ট বোলার। নিষ্ফল বোলিংয়ের এই রেকর্ডে অবশ্য স্টেইন অনেক পেছনেই আছেন। তালিকায় সবার ওপরে নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ড্যানিয়েল ভেট্টোরি। এই বাঁহাতি স্পিনার পুরো ১০ ওভার বোলিং করেছেন এমন ৪৫ ম্যাচে উইকেট পাননি। অবশ্য অবশিষ্ট ২৩২ ম্যাচের ১৭টিতে বোলিং না করেও ২৮৪ উইকেট ভেট্টোরির। ৪২ ম্যাচে পুরো কোটা বোলিং করেও উইকেটশূন্য থেকে দুইয়ে শ্রীলঙ্কার মুত্তিয়া মুরালিধরন। বাংলাদেশের বোলারদের মধ্যে সবার ওপরে মোহাম্মদ রফিক, এই বাঁহাতি স্পিনার ১৯ ম্যাচে ১০ ওভার বল করে ছিলেন উইকেটশূন্য।