নিয়ন্ত্রণ ইংল্যান্ডের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বৃষ্টির কারণে কাল গ্রানাডায় দ্বিতীয় টেস্টের খেলা শুরু হলো অনেকটা দেরিতে। টসে জিতে ইংলিশ অধিনায়ক অ্যালিস্টার কুকের বল করার সিদ্ধান্তটা শুরু থেকেই ঠিক প্রমাণ করতে নেমে গেছেন বোলাররা। অ্যান্ডারসন বোল্ড করেছেন ব্রাফেটকে (১), ডেভন স্মিথকে (১৫) আউট করেছেন জর্ডান। পরে ব্রড ফিরিয়ে দিয়েছেন ড্যারেন ব্রাভোকে (৩৫)। এ প্রতিবেদন লেখার সময় ব্যাট করছিলেন স্যামুয়েলস(৯) ও চন্দরপল(১), ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৩০ ওভারে ৬৭/৩। ক্রিকইনফো।