প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৯৯-২০০০ মৌসুমে শুরু হয়েছিল জাতীয় ক্রিকেট লিগ। প্রথম আসরে অংশ নেওয়া চার ক্রিকেটার অলক কাপালি, রাজিন সালেহ, নাফিস ইকবাল ও মোহাম্মদ শরীফ আছেন আজ শুরু হওয়া ১৭তম আসরেও। এই চতুষ্টয়ের তিনজন রাজিন, নাফিস ও শরীফ জাতীয় লিগের প্রথম ১৬ আসরের ১৫টিতে খেলেছেন। ২০০০-০১ মৌসুমে অভিষেকে হওয়া তুষার ইমরান ও শাহীন হোসেন খেলেছেন টানা ১৫টি জাতীয় লিগ। ১৪টি আসরে খেলেছেন অলক কাপালি, আনিসুর রহমান, ইমতিয়াজ হোসেন ও ফয়সাল হোসেন।