নিয়ুম্বুতে ফিরল ব্লিগনটের স্মৃতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারাটা দিনই মন্থর ক্রিকেটের প্রদর্শনী। তার পরও কাল হারারে স্পোর্টস ক্লাবের গ্যালারি নেচে-গেয়ে মাতিয়ে রাখল জিম্বাবুয়ের দর্শকেরা। উপলক্ষও ছিল, অভিষেক টেস্টেই যে ইনিংসে ৫ উইকেট নিয়েছেন অফ স্পিনার জন নিয়ুম্বু। ২০০১ সালে বাংলাদেশের বিপক্ষে অ্যান্ডি ব্লিগনটের পর জিম্বাবুয়ের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে অভিষেকে ৫ উইকেট পেলেন ২৯ বছর বয়সী নিয়ুম্বু। ৪ উইকেটে ২০১ রান নিয়ে তৃতীয় দিন শুরু করা দক্ষিণ আফ্রিকা অলআউট হয়েছে ৩৯৭ রানে।
আগের দিনের অপরাজিত ব্যাটসম্যান ফ্যাফ ডু প্লেসির ম্যারাথন ইনিংস শেষ হয়েছে সেঞ্চুরি থেকে ২ রান দূরে। পঞ্চম উইকেটে ১১৯ রানের জুটির অংশীদার ডি কক করেছেন ৮১। এই দুজনের বিদায়ের পরই গতি হারায় প্রোটিয়া ইনিংস। দ্বিতীয় সেশনে ৩০.৪ ওভারে মাত্র ৫৬ রান এসেছে।দ্বিতীয় ইনিংসে ১ উইকেটে ২৮ রান তোলা জিম্বাবুয়ে এখনো পিছিয়ে ১১৩ রানে। ক্রিকইনফো।