নুরুলের চোট, তবে খেলা নিয়ে শঙ্কা নেই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হঠাৎই আতঙ্ক। অনুশীলনে ব্যথা পেয়েছেন বাংলাদেশ দলের উইকেটকিপার–ব্যাটসম্যান নুরুল হাসান।
সেই আতঙ্ক ছড়িয়ে দিল সংশয়—আবুধাবিতে কাল ইংল্যান্ডের বিপক্ষে খেলবেন তো নুরুল?
বাংলাদেশ দলের খোঁজখবর নিয়ে যত দূর জানা গেছে, আজ নুরুলের খেলা নিয়ে তেমন কোনো সংশয় নেই, যদি না রাতের মধ্যে ব্যথা বা সমস্যা আর বাড়ে।
অনুশীলন শেষে বাংলাদেশ দলের মিডিয়া ম্যানেজার রাবীদ ইমাম জানিয়েছেন, নুরুলের অবস্থা অনেকটাই ভালো।
দুবাই স্পোর্টস সিটির আইসিসি ক্রিকেট একাডেমিতে আজ বিকেলে ব্যাটিং অনুশীলনের সময় নুরুল ব্যথাটা পান পেসার তাসকিন আহমেদের বলে। তাসকিনের একটি বল এসে আঘাত করে তাঁর তলপেটের নিচের দিকে।
আশার কথা, ব্যথা পাওয়ার পর বেশ কিছু সময় বিরতি দিয়ে পরে আবার কোনো সমস্যা ছাড়াই অনুশীলনে ব্যাটিং করেছেন নুরুল হাসান।