নেই কামিন্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিউজিল্যান্ডের সঙ্গে ম্যাচে চোট পেয়েছিলেন পেটের পেশিতে। আফগানিস্তানের সঙ্গে ম্যাচে দর্শক হয়েই ছিলেন প্যাট কামিন্স। মাঠে ফেরার অপেক্ষাটা আরও দীর্ঘ হচ্ছে অস্ট্রেলিয়ান পেসারের। আজ সিডনিতে শ্রীলঙ্কার সঙ্গে ম্যাচেও খেলতে পারবেন না। অধিনায়ক মাইকেল ক্লার্ক নিজেই এটি নিশ্চিত করেছেন। আফগানিস্তানের সঙ্গে ম্যাচে চোট পেয়েছিলেন অলরাউন্ডার মিচেল মার্শও। তবে কাল এসসিজিতে অনুশীলন করেছেন তিনি। মাঠে নামার জন্য মার্শ প্রস্তুত বলেও জানিয়েছেন ক্লার্ক, ‘ব্যাটিং, বোলিং, ফিল্ডিং—সে সবই করেছে। আমি ব্যাটিং প্র্যাকটিস করে ফেরার সময় তাকে জিজ্ঞাসা করেছিলাম, সে কেমন বোধ করছে। সে বলেছে, ‘‘আমি যেন উড়ছি। আমি মাঠে নামার জন্য প্রস্তুত”।’ এনডিটিভি।