নেই গাপটিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্দান্ত এক ম্যাচ দিয়ে শুরু হয়েছে নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজ। স্টয়নিসের অবিশ্বাস্য এক ইনিংসকে পাশ কাটিয়ে ৬ রানের জয় পেয়েছে নিউজিল্যান্ড। তবে দ্বিতীয় ওয়ানডেতে একটু দুশ্চিন্তা নিয়েই মাঠে নামবে নিউজিল্যান্ড। হ্যামস্ট্রিংয়ের চোট দ্বিতীয় ওয়ানডে থেকে ছিটকে দিয়েছে মার্টিন গাপটিলকে। বাংলাদেশের বিপক্ষে পেশিতে টান পেয়েছিলেন, তবু খেলেছেন অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডেতে। ওপেনিংয়ে নেমে করেছেন ৬১ রান। কিন্তু ফিল্ডিং করার সময়ই ফিরে এসেছে পুরোনো চোট। নেপিয়ারে কাল তাই আর খেলা হচ্ছে না তাঁর। গাপটিলের বদলে দুই বছর পর ডাক পেয়েছেন ডিন ব্রাউনলি। রয়টার্স