প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরিজে চার ইনিংসে ৪৮ রান, বোলিং করেছেন মোটে ৫ ওভার! অলরাউন্ডার হিসেবে মিচেল মার্শের অন্তর্ভুক্তিটাই প্রশ্নের মুখে পড়েছিল। নির্বাচকদের অবশ্য এ নিয়ে আর ভাবতে হচ্ছে না। কাঁধের চোট ভারত সফরের বাকি দুই টেস্ট থেকে ছিটকে দিয়েছে মিচেলকে। কোচ ড্যারেন লেম্যানের কপালেও বাড়তি ভাঁজ যোগ হয়েছে এতে, ‘আমি নিশ্চিত ছিলাম ও (মিচেল) সুস্থ। এখানে আসার সময় ভালোই ছিল, কিন্তু এখন অবস্থা খুব খারাপ।’ তাঁর বদলি হিসেবে আসছেন মার্কাস স্টয়নিস। তবে ১৬ তারিখ রাঁচি টেস্টে গ্লেন ম্যাক্সওয়েল অথবা উসমান খাজারই সুযোগ পাওয়ার সম্ভাবনা বেশি। এএফপি।