নেগেটিভ হলেন অমিক্রনে আক্রান্ত দুই নারী ক্রিকেটার

জিম্বাবুয়ে থেবে দেশে ফিরে করোনার অমিক্রন ধরনে আক্রান্ত হন বাংলাদেশ নারী ক্রিকেট দলের দুই ক্রিকেটার। একজন কোচিং স্টাফ আক্রান্ত হন ডেল্টা ধরনেপ্রতীকী ছবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবশেষে নিভৃতবাস থেকে মুক্তি পাচ্ছেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের দুই ক্রিকেটার। জিম্বাবুয়েতে নারী ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্ব খেলে দেশে ফেরার পর প্রাতিষ্ঠানিক নিভৃতবাসে থাকা অবস্থাতেই এ দুজন করোনায় আক্রান্ত হন। পরে জানা যায়, দুজনই করোনার নতুন ধরন অমিক্রনে আক্রান্ত। এর পর থেকে স্বাভাবিকভাবেই নিভৃতবাসটা লম্বাই হয়েছে তাঁদের। অবশেষে ১৪ দিন পর পরীক্ষার ফল নেগেটিভ এসেছে তাঁদের।

এই দুই নারী ক্রিকেটারই বাংলাদেশে প্রথম অমিক্রন ধরনে আক্রান্ত হন। দুজনেরই উপসর্গ ছিল মৃদু। কোনো শারীরিক সমস্যায় আক্রান্ত হননি তাঁরা। দীর্ঘ নিভৃতবাস শেষে আজ থেকে দুজনই গায়ে মাখতে পারবেন বাইরের আলো–বাতাস।

জিম্বাবুয়ে থেকে ফিরে নিভৃতবাস করতে হয়েছে গোটা দলকে। ১৪ ডিসেম্বর মুক্তি মেলে বাকি সবার
প্রতীকী ছবি

করোনা নেগেটিভ হয়েছেন নারী দলের কোচিং স্টাফের এক সদস্যও। তবে তিনি অমিক্রনে আক্রান্ত ছিলেন না। আক্রান্ত হয়েছিলেন ডেলটা ধরনে। নেগেটিভ হওয়ায় তাঁরও নিভৃতবাস শেষ হচ্ছে আজ। বিসিবির এক সূত্র থেকে বিষয়টি নিশ্চিত করেছে।

নারী দলের সদস্যরা প্রথমে রাজধানীর অভিজাত একটি হোটেলে নিভৃতবাসে ছিলেন। বিজয় দিবসের আগে করোনায় আক্রান্ত দুই ক্রিকেটার ও এক কোচিং স্টাফকে নেওয়া হয় রাজধানীর মুগদা হাসপাতালে। দলের বাকি সদস্যদের নিয়ে যাওয়া হয় মিরপুরে বিসিবির আবাসিক ব্যবস্থাপনায়। সেখান থেকে ১৪ ডিসেম্বর নেগেটিভ হওয়া সাপেক্ষে মুক্তি পান নারী ক্রিকেট দলের অন্য সদস্যরা।