প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৩৯ ইনিংস পর আবার ওয়ানডেতে শূন্যের দেখা পেলেন অ্যাঞ্জেলো ম্যাথুস। ২০১৩ সালে সর্বশেষ যে দলের বিপক্ষে শূন্য করেছিলেন, সেই নিউজিল্যান্ডের বিপক্ষেই কাল আবার শূন্য রানে আউট হলেন শ্রীলঙ্কান অধিনায়ক। অধিনায়ক হিসেবে ওয়ানডেতে ম্যাথুসের শূন্য এই দুটিই। তবে কাল তাঁর শূন্যটা শ্রীলঙ্কাকে অনাকাঙ্ক্ষিত এক রেকর্ডে সবার ওপরে তুলে দিয়েছে। ওয়ানডেতে লঙ্কান অধিনায়কেরা ৪৮ বার শূন্য রানে আউট হয়েছেন। ২০১৩ সাল থেকে ৪৭ শূন্য নিয়ে ইংল্যান্ডের সঙ্গে যৌথভাবে শীর্ষে ছিল শ্রীলঙ্কা। তৃতীয় সর্বোচ্চ ৪৩ বার শূন্যতে আউট হয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়কেরা। ২২ শূন্য নিয়ে এই তালিকায় বাংলাদেশের অবস্থান দশে। অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি ১৪ বার শূন্য রানে আউট হয়েছেন নিউজিল্যান্ডের স্টিভেন ফ্লেমিং ও শ্রীলঙ্কার অর্জুনা রানাতুঙ্গা।