প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নব্বইয়ের ঘরে আউট হয়ে যাওয়াটাই দুর্ভাগ্যজনক, রানআউট হওয়াটা তো আরও। পরশু একবার নয়, দু-দুবার এমন ঘটনার সাক্ষী হলো সেন্ট কিটসের ওয়ার্নার পার্ক। অস্ট্রেলিয়ার উসমান খাজা ও ওয়েস্ট ইন্ডিজের মারলন স্যামুয়েলসকে নিয়ে ওয়ানডেতে নব্বইয়ের ঘরে রানআউট হওয়া ব্যাটসম্যানের সংখ্যা এখন ৪৭। এই ৪৭ জনের পাঁচজন আবার একাধিকবার এই দুর্ভাগ্যের শিকার। তিনবার করে নব্বইয়ের ঘরে রানআউট হয়ে তালিকায় সবার ওপরে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের সাবেক দুই প্রয়াত অধিনায়ক হানসি ক্রনিয়ে ও মার্টিন ক্রো। তিন সংস্করণের ক্রিকেট মিলিয়েও তিনবার এমন আউট হয়ে সবার ওপরে তাঁরা। টেস্টে দুবার নব্বইয়ে রানআউট হয়েছেন তিনজন।