নয় দিনে সাত 'নড়বড়ে নব্বই'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সব দেখেশুনে মনে হচ্ছে, আন্তর্জাতিক ক্রিকেটে চলছে ‘নড়বড়ে নব্বই’ সপ্তাহ!

গত বৃহস্পতিবার এক দিনে নব্বইয়ের ঘরে আউট হয়েছিলেন তিনজন—আবুধাবিতে শ্রীলঙ্কার দিমুথ করুণারত্নে, বেঙ্গালুরুতে অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চ ও পচেফস্ট্রুমে দক্ষিণ আফ্রিকার এইডেন মার্করাম। পরশু সাউদাম্পটনে এঁদের সঙ্গী হলেন ইংল্যান্ডের জেসন রয়। (ওই দিনই বাংলাদেশের বিপক্ষে ডিন এলগার ফিরলেন ডাবল সেঞ্চুরি থেকে ১ রান দূরে)। এর আগে ২১ সেপ্টেম্বর ভারতের বিরাট কোহলি ও ২৪ সেপ্টেম্বর ক্রিস গেইলও আউট হয়েছেন নব্বইয়ের ঘরে। নয় দিনে সাতজন আউট নড়বড়ে নব্বইয়ে! ২০১৭ সালের সেপ্টেম্বর এরপরও অবশ্য জায়গা পাচ্ছে না রেকর্ড বইয়ে। ১৯৯৭ সালের নভেম্বর, ২০০১ ও ২০০৯ সালের ডিসেম্বরে যে ১০ জন ব্যাটসম্যান আউট হয়েছিলেন নব্বইয়ের ঘরে!