নয়ে নয় গাজী গ্রুপের
আগের রাউন্ডেই সুপার লিগ নিশ্চিত হয়ে গেছে গাজী গ্রুপের। গত মৌসুমে সুপার লিগে উঠতে ব্যর্থ দলটি কাল নবম ম্যাচে পেয়ে গেল নবম জয়টিও। ফতুল্লায় বৃষ্টিতে ৪৩ ওভারে নেমে আসা ম্যাচে ১৭৫ রান করে খেলাঘর। এনামুল হক ও সোহরাওয়ার্দী শুভর ফিফটিতে যা ৩৬.১ ওভারে মাত্র ৩ উইকেট হারিয়েই পেরিয়ে যায় গাজী।
কালকের সবচেয়ে উত্তেজনাপূর্ণ ম্যাচটি হয়েছে বিকেএসপিতে। যাতে ১ রানে হেরে গেছে ব্রাদার্স। প্রাইম ব্যাংকের বিপক্ষে ম্যাচের শেষ ওভারটায় ১১ রানের সমীকরণ মেলানো দরকার ছিল ব্রাদার্সের। প্রথম বলে ১ রান নিলেন ধীমান ঘোষ, স্ট্রাইকে এলেন বোলার নিহাদুজ্জামান। ৫ বলে ১০ রান, বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলে খেলা নিহাদুজ্জামান মেরে দিলেন ছক্কা। শেষ হাসি অবশ্য হাসলেন বোলার আরিফুল হকই। পরের তিন বলের দুটি ‘ডট’, অন্যটিতে ২ রান। শেষ বলে তাই ব্রাদার্সের প্রয়োজন ছিল ২ রানের। নিহাদুজ্জামান মারতে গেলেন ছক্কা। কিন্তু লং অফে ধরা পড়লেন তাইবুর রহমানের হাতে। বৃষ্টির কারণে দেরিতে শুরু হওয়া ম্যাচে ৪৩ ওভারে ৬ উইকেটে ২৪৯ রান করেছিল প্রাইম ব্যাংক। এরপর ব্রাদার্স থামল ৮ উইকেটে ২৪৮ রানে। নবম ম্যাচে সপ্তম জয় পেয়ে সুপার লিগে ওঠার পথে আরেকটু এগোল প্রাইম ব্যাংক।
বিকেএসপির আরেক মাঠে মোহাম্মদ আশরাফুলের ব্যাটে ভর করে দ্বিতীয় জয় পেয়েছে কলাবাগান। প্রতিবেশী শেখ জামাল ধানমন্ডি ৪৫ ওভারে করে ৯ উইকেটে ২১৩ রান। রানটা ৯ বল ও ৭ উইকেট হাতে রেখে সহজেই পেরিয়ে যায় কলাবাগান। ব্যাটিংয়ে ক্রমাগত ব্যর্থতায় আগের ম্যাচে স্বেচ্ছায় সরে দাঁড়িয়েছিলেন আশরাফুল। কাল ফিরেই খেললেন অপরাজিত ৮১ রানের ম্যাচ জেতানো ইনিংস। নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরার পর এই প্রথম ফিফটি পেলেন আশরাফুল।
সংক্ষিপ্ত স্কোর
গাজী গ্রুপ-খেলাঘর, ফতুল্লা
খেলাঘর: ৪৩ ওভারে ১৭৫/৭ (অমিত ৪৯, রবিউল ৪১; হায়দার ৪/৩৫, পারভেজ ২/৩৪)।
গাজী গ্রুপ: ৩৬.১ ওভারে ১৭৬/৩ (এনামুল ৬৭, সোহরাওয়ার্দী ৫৮*, পারভেজ ৪২*; তানভীর ৩/৩১)।
ফল: গাজী গ্রুপ ৭ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: আবু হায়দার।
প্রাইম ব্যাংক-ব্রাদার্স, বিকেএসপি-৩
প্রাইম ব্যাংক: ৪৩ ওভারে ২৪৯/৬ (অভিমন্যু ৭০, মারুফ ৫৮, জাকির ৫২; নিহাদুজ্জামান ৩/৪৯, অলক ২/৩৩)। ব্রাদার্স: ৪৩ ওভারে ২৪৮/৮ (বিসলা ৫৭, জুনায়েদ ৫১, অলক ৪৬; আল আমিন ২/৪৪, আরিফুল ২/৫০)।
ফল: প্রাইম ব্যাংক ১ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: অভিমন্যু ঈশ্বরন।
কলাবাগান-শেখ জামাল, বিকেএসপি-৪
শেখ জামাল: ৪৫ ওভারে ২১৩/৯ (রাজিন ৪৫, সোহাগ ৩৯, ইলিয়াস ৩৬*; হাসান ৩/৫০)। কলাবাগান: ৪৩.৩ ওভারে ২১৪/৩ (আশরাফুল ৮১*, তাসামুল ৪৮, মেহরাব জু. ৪৩*; তানভীর ১/৩২)
ফল: কলাবাগান ৭ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: মোহাম্মদ আশরাফুল।
নয়েনয়গাজীগ্রুপের
ক্রীড়া প্রতিবেদক
আগের রাউন্ডেই সুপার লিগ নিশ্চিত হয়ে গেছে গাজী গ্রুপের।গত মৌসুমে সুপার লিগে উঠতে ব্যর্থ দলটি কাল নবম ম্যাচে পেয়ে গেল নবম জয়টিও।ফতুল্লায় বৃষ্টিতে ৪৩ ওভারে নেমে আসা ম্যাচে ১৭৫ রান করে খেলাঘর।এনামুল হক ও সোহরাওয়ার্দী শুভর ফিফটিতে যা ৩৬.১ ওভারে মাত্র ৩ উইকেট হারিয়েই পেরিয়ে যায় গাজী।
কালকের সবচেয়ে উত্তেজনাপূর্ণ ম্যাচটি হয়েছে বিকেএসপিতে।যাতে ১ রানে হেরে গেছে ব্রাদার্স।প্রাইম ব্যাংকের বিপক্ষে ম্যাচের শেষ ওভারটায় ১১ রানের সমীকরণ মেলানো দরকার ছিল ব্রাদার্সের।প্রথম বলে ১ রান নিলেন ধীমান ঘোষ, স্ট্রাইকে এলেন বোলার নিহাদুজ্জামান।৫ বলে ১০ রান, বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলে খেলা নিহাদুজ্জামান মেরে দিলেন ছক্কা।শেষ হাসি অবশ্য হাসলেন বোলার আরিফুল হকই।পরের তিন বলের দুটি ‘ডট’, অন্যটিতে ২ রান।শেষ বলে তাই ব্রাদার্সের প্রয়োজন ছিল ২ রানের।নিহাদুজ্জামান মারতে গেলেন ছক্কা।কিন্তু লং অফে ধরা পড়লেন তাইবুর রহমানের হাতে।বৃষ্টির কারণে দেরিতে শুরু হওয়া ম্যাচে ৪৩ ওভারে ৬ উইকেটে ২৪৯ রান করেছিল প্রাইম ব্যাংক।এরপর ব্রাদার্স থামল ৮ উইকেটে ২৪৮ রানে।নবম ম্যাচে সপ্তম জয় পেয়ে সুপার লিগে ওঠার পথে আরেকটু এগোল প্রাইম ব্যাংক।
বিকেএসপির আরেক মাঠে মোহাম্মদ আশরাফুলের ব্যাটে ভর করে দ্বিতীয় জয় পেয়েছে কলাবাগান।প্রতিবেশী শেখ জামাল ধানমন্ডি ৪৫ ওভারে করে ৯ উইকেটে ২১৩ রান।রানটা ৯ বল ও ৭ উইকেট হাতে রেখে সহজেই পেরিয়ে যায় কলাবাগান।ব্যাটিংয়ে ক্রমাগত ব্যর্থতায় আগের ম্যাচে স্বেচ্ছায় সরে দাঁড়িয়েছিলেন আশরাফুল।কাল ফিরেই খেললেন অপরাজিত ৮১ রানের ম্যাচ জেতানো ইনিংস।নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরার পর এই প্রথম ফিফটি পেলেন আশরাফুল।
সংক্ষিপ্তস্কোর
nগাজী গ্রুপ-খেলাঘর, ফতুল্লা
খেলাঘর: ৪৩ ওভারে ১৭৫/৭ (অমিত ৪৯, রবিউল ৪১; হায়দার ৪/৩৫, পারভেজ ২/৩৪)।
গাজী গ্রুপ: ৩৬.১ ওভারে ১৭৬/৩ (এনামুল ৬৭, সোহরাওয়ার্দী ৫৮*, পারভেজ ৪২*; তানভীর ৩/৩১)।
ফল: গাজী গ্রুপ ৭ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: আবু হায়দার।
nপ্রাইম ব্যাংক-ব্রাদার্স, বিকেএসপি-৩
প্রাইম ব্যাংক: ৪৩ ওভারে ২৪৯/৬ (অভিমন্যু ৭০, মারুফ ৫৮, জাকির ৫২; নিহাদুজ্জামান ৩/৪৯, অলক ২/৩৩)।ব্রাদার্স: ৪৩ ওভারে ২৪৮/৮ (বিসলা ৫৭, জুনায়েদ ৫১, অলক ৪৬; আল আমিন ২/৪৪, আরিফুল ২/৫০)।
ফল: প্রাইম ব্যাংক ১ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: অভিমন্যু ঈশ্বরন।
n কলাবাগান-শেখ জামাল, বিকেএসপি-৪
শেখ জামাল: ৪৫ ওভারে ২১৩/৯ (রাজিন ৪৫, সোহাগ ৩৯, ইলিয়াস ৩৬*; হাসান ৩/৫০)।কলাবাগান: ৪৩.৩ ওভারে ২১৪/৩ (আশরাফুল ৮১*, তাসামুল ৪৮, মেহরাব জু. ৪৩*; তানভীর ১/৩২)
ফল: কলাবাগান ৭ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: মোহাম্মদ আশরাফুল।