প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রেট লিকে পেছনে ফেলে দিলেন মিচেল স্টার্ক। উইকেটসংখ্যায় নয়, লিকে পেছনে ফেললেন ‘ব্যাটসম্যান’ স্টার্ক। পরশু এজবাস্টনে পঞ্চম টেস্ট ফিফটি পেয়েছেন অস্ট্রেলীয় ফাস্ট বোলার। স্টার্ক পাঁচটি ফিফটিই পেলেন নয় নম্বরে ব্যাট করে। অস্ট্রেলীয়দের মধ্যে নয়ে ব্যাট করে দ্বিতীয় সর্বোচ্চ চারটি ফিফটি ব্রেট লির। টেস্টে নয়ে ব্যাট করে স্টার্কের চেয়ে বেশি পঞ্চাশোর্ধ্ব ইনিংসে আছে শুধু ড্যানিয়েল ভেট্টোরির। নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক নয়ে নেমে একটি সেঞ্চুরি ও পাঁচটি ফিফটি করেছেন। স্টার্ক ছাড়াও পাঁচটি ফিফটি আছে ওয়েস্ট ইন্ডিজের মাইকেল হোল্ডিং, ভারতের কিরণ মোরে ও ইংল্যান্ডের গ্রায়েম সোয়ানের। তিন সংস্করণের আন্তর্জাতিক ক্রিকেট হিসাব করলে ছয়টি পঞ্চাশোর্ধ্ব ইনিংস নিয়ে হোল্ডিং, ভেট্টোরি ও স্টার্কই যৌথভাবে নয় নম্বরের সেরা।