নয়ে মিলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হ্যামিল্টন টেস্টে শ্রীলঙ্কার তিন ক্রিকেটার দুষ্মন্ত চামিরা, নুয়ান প্রদীপ ও মিলিন্ডা সিরিবর্ধনাকে আলাদাই রাখতে হয়। নিউজিল্যান্ডের প্রথম ইনিংসে ক্যাচ নিতে পারেননি শুধু এই তিনজনই। অবশিষ্ট আট লঙ্কান মিলে নিয়েছেন নিউজিল্যান্ডের ১০ ব্যাটসম্যানের ক্যাচ। টেস্টে এক ইনিংসে সর্বোচ্চ নয় ফিল্ডারের ক্যাচ নেওয়ার উদাহরণও আছে। তা-ও একটি নয়, তিনটি। আর সবগুলোই গত দুই দশকের ঘটনা। ১৯৯৮ সালে ব্রিজটাউন টেস্টে ইংল্যান্ডের প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের নয় ফিল্ডার ক্যাচ নিয়েছিলেন। এরপর ২০০২ সালে একই ভেন্যুতে ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের ও ২০১১ সালে জোহানেসবার্গে অস্ট্রেলিয়ার ৯ ফিল্ডার দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসে ক্যাচ নেন। ওয়ানডেতেও একবার ইনিংসে ৯ ফিল্ডার ক্যাচ নিয়েছেন। ২০০১ সালে শারজায় পাকিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কার ৯ ফিল্ডার ক্যাচ নিয়েছিলেন।