নয়ের নায়কেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাত্র একটুর জন্য ‘পারফেক্ট টেন’ হয়নি। নয় উইকেট পাওয়ার আনন্দ অবশ্য রঙ্গনা হেরাথের মুখ দেখে ঠিক বোঝা যাচ্ছে না l রয়টার্স
মাত্র একটুর জন্য ‘পারফেক্ট টেন’ হয়নি। নয় উইকেট পাওয়ার আনন্দ অবশ্য রঙ্গনা হেরাথের মুখ দেখে ঠিক বোঝা যাচ্ছে না l রয়টার্স

এই টেস্টে যদি রিভিউ না থাকত! কিংবা আহমেদ শেহজাদ তখন যদি না

জিম লেকার,মুত্তিয়া মুরালিধরন
জিম লেকার,মুত্তিয়া মুরালিধরন

চাইতেন রিভিউ!
পরশু পাকিস্তান ইনিংসের সেটি ১৭তম ওভার। রঙ্গনা হেরাথের বলে শেহজাদকে আউট দিয়েছিলেন আম্পায়ার। কিন্তু রিভিউ নিয়ে বেঁচে যান শেহজাদ। কাল যখন পাকিস্তান ইনিংস শেষে বল উঁচিয়ে মাঠ ছাড়ছেন হেরাথ, স্কোরকার্ড বলছে স্রেফ ওই শেহজাদের উইকেটটিই হেরাথের নয়। তখন শেহজাদ বেঁচে যাওয়ায় যতটা মন খারাপ ছিল, কাল তা বাড়ার কথা আরও।
অবশ্য ভালো লাগার স্রোত সেটিকে ভাসিয়ে নিয়ে যাওয়ারই কথা। ১ উইকেট না পাওয়ার আক্ষেপ কী আর ৯ উইকেট পাওয়ার তৃপ্তিকে ছাড়িয়ে যেতে পারে! ইনিংসে ৯ উইকেট পেয়েছেন, এমন বোলারদের তালিকাটা দেখলে হেরাথকে বাড়তি তৃপ্তি দেবে আরও দুটি ব্যাপার। ১৩৭ বছর আর ২২৩৭ ম্যাচের টেস্ট ইতিহাস এক ইনিংসে কোনো বোলারকে ৯ বা এর বেশি উইকেট পেতে দেখেছে এই নিয়ে মাত্র ১৮ বার। কিন্তু বাঁহাতি কারও ৯ উইকেট এই প্রথম! অভিজাত এই ক্লাবে এত দিন নিঃসঙ্গ এক লঙ্কানকে সঙ্গ দিতে পারাটাও হেরাথের বড় এক প্রাপ্তি। চার বছর ধরে মুত্তিয়া মুরালিধরনের উত্তরসূরির দায়িত্ব পালন করে আসছেন দুর্দান্তভাবে। সত্যি বলতে, মুরালির অবসরের পর হেরাথের পারফরম্যান্সকে বলতে হবে ‘মুরালিধরনীয়’। ৩৫ টেস্টে ১৮৪ উইকেট, ১৬ বার ৫ উইকেট, ৩ বার ১০ উইকেট! তার পরও হেরাথ অবশ্যই মুরালিধরন নন। তবে এই একটা জায়গায় মুরালির সঙ্গে তো থাকতে পারছেন, ইনিংসে ৯ উইকেট!
মুরালিকে একবার ১০ উইকেট ‘বঞ্চিত’ করেছিলেন যে তিনজন, তাঁরা সবাই কাল ছিলেন এসএসসিতে। জিম্বাবুয়ের বিপক্ষে ক্যান্ডিতে অনামিকায় চোট নিয়েও প্রথম দিনেই ৯ উইকেট পেয়ে গিয়েছিলেন মুরালি। দ্বিতীয় দিন সকালে মুরালির প্রথম বলেই ট্রাভিস ফ্রেন্ডের ব্যাট-প্যাড ক্যাচ ফেলে দেন রাসেল আরনল্ড। সেই আরনল্ড কাল ছিলেন ধারাভাষ্যকক্ষে। ক্যান্ডিতে দিনের দ্বিতীয় ওভারটি করেছিলেন চামিন্ডা ভাস। ইচ্ছে করেই প্রতিটি বল অফ স্টাম্পের অনেক বাইরে করছিলেন শ্রীলঙ্কা দলের বর্তমান বোলিং কোচ। উদ্দেশ্য প্রায় সফল হয়েও যাচ্ছিল। কিন্তু ওভারের শেষ বলে ব্যাট চালিয়ে দিয়ে উইকেটের পেছনে ক্যাচ তুলেছিলেন হেনরি ওলোঙ্গা, ‘নিতান্ত অনিচ্ছায়’ যেটি গ্লাভসবন্দী করেছিলেন কুমার সাঙ্গাকারা।
ওই ক্যান্ডি টেস্টের আগেই অবশ্য একবার ইনিংসে ৯ উইকেট পাওয়া হয়ে গেছে। সেবার তাঁকে ১০ উইকেট থেকে বঞ্চিত করেছিলেন এক অতিরিক্ত ফিল্ডার। ১৯৯৮ সালে ওভালে অ্যালেক স্টুয়ার্টকে রানআউট করেছিলেন উপুল চন্দনা, বাকি সব উইকেটই মুরালির। লঙ্কান জাদুকর ছাড়া একাধিকবার ইনিংসে ৯ উইকেট পেয়েছেন আর একজনই। সেটিও একই ম্যাচে। ১৯৫৬ অ্যাশেজে ওল্ড ট্রাফোর্ড টেস্টের প্রথম ইনিংসে ৯ উইকেট পেয়েছিলেন ইংলিশ অফ স্পিনার জিম লেকার, দ্বিতীয় ইনিংসে ১০টি। ৪৩ বছর পর যে কীর্তির পুনরাবৃত্তি করেন অনিল কুম্বলে।
৯ উইকেট পাওয়া সবারই আছে এমন কিছু না কিছু গল্প। রিচার্ড হ্যাডলি যেমন নিজের সর্বনাশ করেছিলেন নিজেই। একমাত্র বাকি উইকেটের ক্যাচটি নিয়েছিলেন যে তিনিই! রিভার্স সুইংয়ের জনক বলে বিবেচিত সরফরাজ নওয়াজ ৯ উইকেটের ৭টিই নিয়েছিলেন ৩৩ বলের বিধ্বংসী এক স্পেলে মাত্র ১ রান দিয়ে! ৩৮২ রানের জয়ের লক্ষ্যে অস্ট্রেলিয়ার রান ছিল ৩ উইকেটে ৩০৫, সেখান থেকে ৩১০ রানে অলআউট! ব্যাটিংয়ে নেমে ফানি ডি ভিলিয়ার্সের বাউন্সার হেলমেটে লাগার পর ডেভন ম্যালকমের ঘোষণা ছিল, ‘এর জবাব তোমরা পাবে, ইউ গাইস আর হিস্টরি।’ বল হাতে পরে নিলেন ৯ উইকেট। ইনিংসে ৯ উইকেটসহ ম্যাচে ১৪ উইকেট পাওয়া জেসু প্যাটেল ক্যারিয়ারের বাকি ৬ টেস্টে পেয়েছিলেন ১৫ উইকেট। ক্যারিবিয়ান অফ স্পিনার জ্যাক নরিয়েগার ক্যারিয়ারও ছিল আবার মাত্র ৪ টেস্টের!
ইনিংসে ৯ বা এর বেশি উইকেট
জিম লেকার ৫১.২-২৩-৫৩-১০ ইংল্যান্ড-অস্ট্রেলিয়া ওল্ড ট্রাফোর্ড ১৯৫৬
অনিল কুম্বলে ২৬.৩-৯-৭৪-১০ ভারত-পাকিস্তান দিল্লি ১৯৯৯
জর্জ লোহ্ম্যান ১৪.২-৬-২৮-৯* ইংল্যান্ড-দ. আফ্রিকা জোহানেসবার্গ ১৮৯৬
জিম লেকার ১৬.৪-৪-৩৭-৯ ইংল্যান্ড-অস্ট্রেলিয়া ওল্ড ট্রাফোর্ড ১৯৫৬
মুত্তিয়া মুরালিধরন ৪০-১৯-৫১-৯ শ্রীলঙ্কা-জিম্বাবুয়ে ক্যান্ডি ২০০২
রিচার্ড হ্যাডলি ২৩.৪-৪-৫২-৯ নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়া ব্রিসবেন ১৯৮৫
আবদুল কাদির ৩৭-১৩-৫৬-৯ পাকিস্তান-ইংল্যান্ড লাহোর ১৯৮৭
ডেভন ম্যালকম ১৬.৩-২-৫৭-৯ ইংল্যান্ড-দ. আফ্রিকা ওভাল ১৯৯৪
মুত্তিয়া মুরালিধরন ৫৪.২-২৭-৬৫-৯ শ্রীলঙ্কা-ইংল্যান্ড ওভাল ১৯৯৮
জেসু প্যাটেল ৩৫.৫-১৬-৬৯-৯ ভারত-অস্ট্রেলিয়া কানপুর ১৯৫৯
কপিল দেব ৩০.৩-৬-৮৩-৯ ভারত-ও. ইন্ডিজ আহমেদাবাদ ১৯৮৩
সরফরাজ নওয়াজ ৩৫.৪-৭-৮৬-৯** পাকিস্তান-অস্ট্রেলিয়া মেলবোর্ন ১৯৭৯
জ্যাক নরিয়েগা ৪৯.৪-১৬-৯৫-৯ ও. ইন্ডিজ-ভারত পোর্ট অব স্পেন ১৯৭১
সুভাষ গুপ্তে ৩৪.৩-১১-১০২-৯ ভারত-ও. ইন্ডিজ কানপুর ১৯৫৮
সিডনি বার্নস ৩৮.৪-৭-১০৩-৯ ইংল্যান্ড-দ. আফ্রিকা জোহানেসবার্গ ১৯১৩
হিউ টেফিল্ড ৩৭-১১-১১৩-৯** দ. আফ্রিকা-ইংল্যান্ড জোহানেসবার্গ ১৯৫৭
আর্থার মেইলি ৪৭-৮-১২১-৯ অস্ট্রেলিয়া-ইংল্যান্ড মেলবোর্ন ১৯২১
রঙ্গনা হেরাথ ৩৩.১-৩-১২৭-৯ শ্রীলঙ্কা-পাকিস্তান কলম্বো ২০১৪
* ৫ বলের ওভার ** ৮ বলের ওভার