প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাপটিল, ল্যাথাম, উইলিয়ামসন, টেলর। লর্ডস টেস্টের প্রথম ইনিংসে নিউজিল্যান্ডে প্রথম চার ব্যাটসম্যানই পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলে ফিরিয়ে আনলেন ৫০ বছরের পুরোনো স্মৃতি। এবারের আগে সর্বশেষ সেই ১৯৬৫ সালে লাহোরে পাকিস্তানের বিপক্ষে প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের প্রথম চার ব্যাটসম্যান ৫০ ছাড়িয়েছিলেন। ১৯৬৫ সালের সেই ইনিংসে ৫০ পেরিয়েছিলেন নিউজিল্যান্ডের পাঁচ নম্বর ব্যাটসম্যানও। কাল ব্রেন্ডন ম্যাককালাম ৪২ রানে আউট হওয়ায় কীর্তিটি ছুঁতে পারেনি কিউইরা। ইনিংসে প্রথম ছয় ব্যাটসম্যানেরই ৫০ ছাড়ানোর উদাহরণ আছে ছয়টি। ষষ্ঠ ঘটনাটি এ বছরের জানুয়ারির। সিডনিতে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার শুরুর ছয় ব্যাটসম্যানই ফিফটি পেরোন। সব মিলিয়ে রেকর্ডটা পাকিস্তানের। ২০০৬ সালে করাচি টেস্টে ভারতের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ইনিংসে পাকিস্তানের প্রথম সাত ব্যাটসম্যানই ৫০ পেরিয়েছিলেন।