পঞ্চাশোর্ধ্ব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অ্যাডাম গিলক্রিস্টকে ছোঁয়ার দিনে রিকি পন্টিংকে ছাড়িয়ে গেলেন কুমার সাঙ্গাকারা। শ্রীলঙ্কান উইকেটকিপার-ব্যাটসম্যান গিলক্রিস্টকে ছুঁয়েছেন ডিসমিসালে, পন্টিংকে ছাড়িয়েছেন মোট পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলায়। কাল ডানেডিনে ষষ্ঠ ওয়ানডেতে ৮১ রান ছিল ওয়ানডেতে সাঙ্গাকারার ১১৩তম ৫০ ছাড়ানো ইনিংস। ২০টি সেঞ্চুরি ও ৯৩টি ফিফটি করা লঙ্কান বাঁহাতির ওপরে আছেন শুধু শচীন টেন্ডুলকার। ৪৯ সেঞ্চুরি ও ৯৬ ফিফটি, ওয়ানডেতে মোট ১৪৫ বার ৫০ ছাড়িয়েছেন টেন্ডুলকার। পন্টিং ৫০ পেরিয়েছেন ১১২ বার। এ ছাড়া ১০০ বারের বেশি ৫০ ছাড়িয়েছেন শুধু জ্যাক ক্যালিস (১০৩ বার)। ওয়ানডেতে ৫০ বারের বেশি ৫০ ছাড়ানো ইনিংস খেলা ব্যাটসম্যান ৪০ জন। এঁদের মধ্যে বাংলাদেশের কেউ নেই। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩২টি পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলেছেন সাকিব আল হাসান (৪ সেঞ্চুরি, ২৮ ফিফটি)।