পথ বেঁধেছেন ওপেনাররাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৮২ রানের ইনিংসের পথে কুইন্টন ডি ককের একটি আপার কাট l এএফপি
৮২ রানের ইনিংসের পথে কুইন্টন ডি ককের একটি আপার কাট l এএফপি

সকালের টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্তের জন্য দিন শেষে কেন উইলিয়ামসন কি আফসোস করেছেন? সেঞ্চুরিয়ন টেস্টের প্রথম দিনে দক্ষিণ আফ্রিকা চলে গেছে শক্ত জায়গায়, ৩ উইকেট হারিয়ে করেছে ২৮৩ রান। ৬৭ রানে অপরাজিত জেপি ডুমিনি, ১৩ রানে ফ্যাফ ডু প্লেসি।
উইলিয়ামসন অবশ্য ভাগ্যকেও একটু দুষতে পারেন। দিনের প্রথম সেশনে অনেকবারই বল ব্যাটের কানায় লেগেছিল দক্ষিণ আফ্রিকার দুই ওপেনারের। উইকেটরক্ষক বিজে ওয়াটলিং বেশ কঠিন একটা ক্যাচই শুধু হাতছাড়া করেছেন, এ ছাড়া পরিষ্কার আর কোনো সুযোগ পায়নি কিউইরা। শেষ পর্যন্ত স্টিভেন কুক ও কুইন্টন ডি কক মিলে প্রথম উইকেটে তুলে ফেলেছেন ১৩৩ রান। ২০০৫ সালের পর ঘরের মাঠে টেস্টে এটাই দক্ষিণ আফ্রিকার উদ্বোধনী জুটিতে সবচেয়ে বেশি রান। ডি ককই বেশি আগ্রাসী ছিলেন, সেঞ্চুরির সুবাস পেতে পেতে ৮২ রান করে আউট হয়ে গেছেন। এরপর কুকও বেশিক্ষণ থাকেননি, ৫৬ রান করে ফিরে গেছেন ব্রেসওয়েলের বলে।
কিংসমিডে যেখানে শেষ করেছিলেন, আমলা শুরু করেছিলেন যেন সেখান থেকেই। তবে ১৭ রানে ট্রেন্ট বোল্টের বলে এলবিডব্লু হয়েও বেঁচে গেছেন রিভিউ নিয়ে। শেষ পর্যন্ত ৫৭ রান করে উইকেটের পেছনেই ক্যাচ দিয়েছেন। সেঞ্চুরিয়ন আমলার জন্য এমনিতেই পয়া ভেন্যু, এখানে ১৫ ইনিংস খেলে ফিফটি করেছেন ১১টিতেই।
অন্য প্রান্তে জেপি ডুমিনিও শুরুতে বেশ নড়বড়ে ছিলেন। তবে পরে ধীরে ধীরে খোলস ছেড়ে বেরিয়েছেন, অন্য প্রান্তের সঙ্গী ডু প্লেসি অবশ্য সতর্কই ছিলেন। ক্রিকইনফো।