প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডেভিড ওয়ার্নারের ১৩০ রানের দারুণ এক ইনিংসে কাল অস্ট্রেলিয়া জিতে নিয়েছে সিরিজ। কালকের সেঞ্চুরিটি ছিল গত ১০ ম্যাচে ওয়ার্নারের পঞ্চম। আর এই পাঁচ সেঞ্চুরিতেই এক দশকের পুরোনো এক রেকর্ড ছুঁয়েছেন অস্ট্রেলিয়ার সহ-অধিনায়ক। ওয়ানডেতে এক মৌসুমে পাঁচ সেঞ্চুরির অস্ট্রেলিয়ান রেকর্ডটি এত দিন ছিল ম্যাথু হেইডেনের। আর ছয় সেঞ্চুরির বিশ্ব রেকর্ডটি কুমার সাঙ্গাকারার দখলে। সে রেকর্ড ভাঙার সুযোগও আছে ওয়ার্নারের। পাকিস্তানের সঙ্গে সিরিজের শেষ ওয়ানডের পর নিউজিল্যান্ডেও হাতে পাবেন তিনটি ম্যাচ। টেস্টেও যে ফর্মে আছেন ওয়ার্নার (২ সেঞ্চুরি), তাতে সব সংস্করণ মিলিয়ে রিকি পন্টিংয়ের ১০ সেঞ্চুরির রেকর্ডকেও নিরাপদ বলা যাচ্ছে না আর!