পন্তের ২১ ছক্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

দ্রুততম প্রথম শ্রেণির সেঞ্চুরির ভারতীয় রেকর্ড ভাঙলেন ঋষভ পন্ত। কাল রঞ্জি ট্রফিতে দিল্লির ব্যাটসম্যান দ্বিতীয় ইনিংসে ৪৮ বলেই সেঞ্চুরি করেছেন ঝাড়খন্ডের বিপক্ষে। পন্ত ভেঙেছেন রাজেশ বোরার রেকর্ড। ১৯৮৭-৮৮ মৌসুমে ত্রিপুরার বিপক্ষে ১২৬ রান করার পথে ৫৬ বলে সেঞ্চুরি করেছিলেন আসামের ব্যাটসম্যান। প্রথম শ্রেণির ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরিটা অস্ট্রেলিয়ার ডেভিড হুকসের। ২০০৪ সালে দুর্ভাগ্যজনক এক ঘটনায় মারা যাওয়া হুকস ১৯৮২-৮৩ মৌসুমে শেফিল্ড শিল্ডে দক্ষিণ অস্ট্রেলিয়ার হয়ে ভিক্টোরিয়ার বিপক্ষে ৩৪ বলেই সেঞ্চুরি করেছিলেন। কাল ৬৭ বলে ১৩৫ রান করার পথে ১৩টি ছক্কা মেরেছেন পন্ত। প্রথম ইনিংসেও সেঞ্চুরি করেছিলেন পন্ত, মেরেছিলেন ৮টি ছক্কা। দুই ইনিংসে ২১ ছক্কা। প্রথম শ্রেণির ক্রিকেটে এক ম্যাচে পন্তের চেয়ে বেশি ছক্কা মেরেছেন শুধু একজনই—নিউজিল্যান্ডের কলিন মানরো। ২০১৪-১৫ মৌসুমে অকল্যান্ডের হয়ে সেন্ট্রাল ডিস্ট্রিক্টসের বিপক্ষে ম্যাচে ২৩টি ছক্কা মেরেছিলেন মানরো।
প্রথম শ্রেণির ক্রিকেটে এক ম্যাচে বেশি ছক্কা
২৩
কলিন মানরো
অকল্যান্ড-সেন্ট্রাল ডিস্ট্রিক্টস
নেপিয়ার
২০১৪-১৫
২১
ঋষভ পন্ত
দিল্লি-ঝাড়খন্ড
থুম্বা
২০১৬-১৭
২০
অ্যান্ড্রু সাইমন্ডস
গ্লস্টারশায়ার-গ্ল্যামরগন
অ্যাবারগ্যাভেনি ১৯৯৫
১৭
জিম স্টুয়ার্ট
ওয়ারউইকশায়ার-ল্যাঙ্কাশায়ার
ব্ল্যাকপুল
১৯৫৯
১৭
শালিকা করুণানায়েকে
শ্রীলঙ্কা আর্মি-শ্রীলঙ্কা পোর্টস অথরিটি
কলম্বো
২০১৪-১৫