পয়েন্ট বাড়ল বাংলাদেশের
পাকিস্তান সিরিজ জিতেছে, হেরেছে বাংলাদেশ। কিন্তু আইসিসির সর্বশেষ টেস্ট র্যাঙ্কিংয়ে রেটিং পয়েন্ট কমেছে পাকিস্তানের, বেড়েছে বাংলাদেশের। ১ পয়েন্ট হারালেও ১০২ পয়েন্ট নিয়ে পাকিস্তান আছে তিনেই। ১ পয়েন্ট বাড়লেও ৩৩ পয়েন্ট নিয়ে বাংলাদেশ আগের মতো নবম স্থানেই। টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষ দুইয়ে দক্ষিণ আফ্রিকা (১২৪) ও অস্ট্রেলিয়া (১১৮)।
মিরপুর টেস্টের পারফরম্যান্স ছাপ ফেলেছে বাংলাদেশের খেলোয়াড়দের ব্যক্তিগত র্যা ঙ্কিংয়ে। টানা ১১ টেস্টে ফিফটি পাওয়া মুমিনুল ধরে রেখেছেন ২৩তম স্থান। পাঁচ ধাপ এগিয়ে সাকিব ৩০তম ও এক ধাপ এগিয়ে ইমরুল উঠেছেন ৬৬তম স্থানে। তবে পিছিয়েছেন তামিম, মুশফিক, মাহমুদউল্লাহরা।
বোলিংয়ে মোহাম্মদ শহীদ (৮৪) ও শুভাগত হোম (৮৭) প্রথমবারের মতো শীর্ষ ১০০-তে উঠলেও পিছিয়েছেন অন্য সবাই। অলরাউন্ড র্যা ঙ্কিংয়ে সাকিব (৩৮০) এক নম্বর স্থানটা ধরে রাখলেও পয়েন্ট হারিয়েছেন ৮টি। তবে দ্বিতীয় স্থানের ভারনন ফিল্যান্ডারের চেয়ে এখনো ৩৯ পয়েন্টে এগিয়ে সাকিব। তথ্যসূত্র: আইসিসি।
র্যাঙ্কিংয়ে বাংলাদেশের সেরা পাঁচ
ব্যাটসম্যান
রেটিং
২৩ (-) মুমিনুল হক ৬৬১!
২৯ (-৩) তামিম ইকবাল ৬৩২
৩০ (+৫) সাকিব আল হাসান ৬২৯!
৪৮ (-৫) মুশফিকুর রহিম ৫১৬
৫৫ (-২) মাহমুদউল্লাহ ৪৭৫
বোলার
রেটিং
১৭ (-২) সাকিব আল হাসান ৬০৪
৩৯ (-৮) তাইজুল ইসলাম ৪০৮
৪৬ (-১) সোহাগ গাজী ৩৬০
৬০ (-৩) জুবায়ের হোসেন ২৯৯
৬৪ (-) শাহাদাত হোসেন ২৭৬
বন্ধনীতে অবস্থান পরিবর্তন, ! ক্যারিয়ারের সর্বোচ্চ রেটিং পয়েন্ট