পরলোকে টম গ্র্যাভেনি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাত্র গত সপ্তাহে চলে গিয়েছিলেন বড় ভাই কেন গ্র্যাভেনি। সেই শোকটাই আর সামলাতে পারলেন না, কাল ৮৮ বছর বয়সে অন্যলোকে পাড়ি জমালেন সাবেক ইংলিশ ব্যাটসম্যান টম গ্র্যাভেনি। ১৯৫১ থেকে ১৯৬৯ সালের মধ্যে ইংল্যান্ডের হয়ে ৭৯টি টেস্টে ৪৪.৩৮ গড়ে করেছেন ৪৮৮২ রান। ১১টি সেঞ্চুরি করেছিলেন, ক্যারিয়ারসেরা ২৫৮ রানের ইনিংসটি ছিল ১৯৫৭ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। নিজের সময়ে ছিলেন ইংল্যান্ডের সেরাদের একজন। গ্লস্টারশায়ার, উস্টারশায়ার ও কুইন্সল্যান্ডের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে ১২২টি সেঞ্চুরিসহ করেছেন ৪৭৭৯৩ রান। খেলা ছাড়ার পর বিবিসির ধারাভাষ্যকার ছিলেন, ২০০৫ সালে এমসিসির ২০০তম সভাপতিও হয়েছিলেন। বিবিসি।