পরাজয়ের জ্বালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্ট্রেলিয়ার সঙ্গে সেমিফাইনালে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে ভারত। ভারতের পরাজয় মানেই যেন কোটি সমর্থকের ক্ষোভের আগুন, রোষের ঢিল। এবার প্রাথমিক ঝড়টা গেল শুধু টেলিভিশন সেট আর পোস্টারের ওপর দিয়েই। আগরতলা, গয়া, পুর্নিয়া, মুজাফফরপুর, আওরঙ্গবাদ, পাটনা ও বেগুসারাই জেলায় ক্ষুব্ধ দর্শকেরা ভেঙেছে টেলিভিশন সেট, পুড়িয়েছে খেলোয়াড়দের পোস্টার। ‘সতর্কতা’ হিসেবে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির রাঁচির বাসভবনের চারপাশে নিরাপত্তা বাড়ানো হয়েছে। এমনিতেই সারা বছর ধোনির বাড়িতে পাহারা থাকে, তবে জেলার পুলিশ সুপার প্রভাত কুমার বলেছেন, দর্শকদের ‘উচ্ছৃঙ্খল আচরণ’ বিবেচনায় নিয়ে নিরাপত্তা বাড়ানো হয়েছে। রোহিত শর্মার মুম্বাইয়ের বাসভবনেও নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তাব্যবস্থা। আর বিরাট কোহলির পারফরম্যান্স নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে তোলপাড়। তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, শচীন টেন্ডুলকার, অভিনেতা শাহরুখ খানের মতো তারকারা ভারতীয় দলের প্রতি সমবেদনা জানিয়েছেন। ফক্সস্পোর্টস।