পরিত্যক্ত শেষ ম্যাচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথমে ফ্লাডলাইট-বিভ্রাট। এরপর ধুলোঝড়ের পিছু পিছু এল বৃষ্টি। আর তাতেই পরিত্যক্ত পাকিস্তান-জিম্বাবুয়ের তৃতীয় ওয়ানডে। যার অর্থ ছয় বছর পর দেশের মাটিতে খেলা প্রথম ওয়ানডে সিরিজটা ২-০ ব্যবধানে জিতল পাকিস্তান।
২৯৭ রানের লক্ষ্য, জিম্বাবুয়ে ৮ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৬২ রান তুলতেই প্রথমবার বন্ধ হলো খেলা। কিছু সময় পরে আবার যখন খেলা শুরু হলো, লক্ষ্য দাঁড়াল ৪৬ ওভারে ২৮১। জিম্বাবুয়ে ১ ওভারে ৬ রান তুলতেই আবার বিপত্তি, এবার আর শুরুই করা যায়নি খেলা। এর আগে মোহাম্মদ হাফিজ (৮০ বলে ৮০) ও বাবর আজমের (৬০ বলে ৫৪) ফিফটি এবং আজহার আলী (৪৬) ও আনোয়ার আলীর (৩৮*) ব্যাটিংয়ে ভর করে ৯ উইকেটে ২৯৬ রান তোলে পাকিস্তান। ৩ ম্যাচে ২২৭ রান-সিরিজ সেরা হয়েছেন পাকিস্তানের অধিনায়ক আজহার আলী। ক্রিকইনফো।