পরিবর্তন নেই বাংলাদেশ দলে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পরিবর্তন হলে হতে পারে একাদশে। তবে পাকিস্তানের সঙ্গে ঢাকায় সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের বাংলাদেশ স্কোয়াডে কোনো পরিবর্তন নেই। খুলনায় প্রথম টেস্টের ১৪ সদস্যের দলটিকেই অপরিবর্তিত রেখে দেওয়ার ঘোষণা দিয়েছে কাল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দ্বিতীয় টেস্ট শুরু হবে ৬ মে, বুধবার। দুদলের জন্যই ম্যাচটি টেস্ট সিরিজের ‘ফাইনাল’, কেননা বাংলাদেশ দলের অবিস্মরণীয় নৈপুণ্যে ড্র হয়েছে খুলনা টেস্ট।