পরিসংখ্যানে অধিনায়ক মাশরাফির 'শেষ' 'সেরা' ও সাফল্য-ব্যর্থতা

এক দুর্দান্ত অভিযাত্রার সমাপ্তি ঘটবে কাল। বাংলাদেশ অধিনায়ক হিসেবে শেষ ম্যাচটা খেলবেন মাশরাফি বিন মুর্তজা—বাংলাদেশের এন্তার তরুণ ক্রিকেটারের প্রেরণা। লড়াই, ঘুরে দাঁড়ানো ও দেশের জার্সির জন্য নিবেদিত এক ‘নেতা’। কাল জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচের আগে হয়তো এখনই আলোচনা চলছে, তিন সংস্করণে অধিনায়ক মাশরাফির শেষ ম্যাচ নিয়ে। হয়তো অধিনায়ক মাশরাফির সাফল্য ব্যর্থতা নিয়েও ঝড় উঠেছে চায়ের কাপে। আসুন জেনে নেই এসব পরিসংখ্যান:
অধিনায়ক হিসেবে মাশরাফির শেষ ম্যাচ:
টেস্ট
১৩ জুলাই ২০০৯,
ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশ ৯৫ রানে জয়ী
টি-টোয়েন্টি
৬ এপ্রিল ২০১৭, শ্রীলঙ্কা বাংলাদেশ ৪৫ রানে জয়ী
ওয়ানডে
৬ মার্চ ২০২০, জিম্বাবুয়ে
অধিনায়ক মাশরাফির পরিসংখ্যান:
টেস্ট (বোলিং ও ব্যাটিং) | ||
ম্যাচ | উইকেট | ব্যাটিং |
১ | ০ | ৩৯ |
ওয়ানডে (বোলিং ও ব্যাটিং) | |||||
ইনিংস | উইকেট | সেরা বোলিং | ইনিংস (ব্যাটিং) | রান | সেরা |
৮৭ | ১০১ | ৪/২৯ | ৫৮ | ৫৭৮ | ৪৪ |
* আজ পর্যন্ত।
টি–টোয়েন্টি (বোলিং ও ব্যাটিং) | |||||
ম্যাচ | উইকেট | সেরা বোলিং | ইনিংস (ব্যাটিং) | রান | সেরা |
২৮ | ২০ | ২/১২ | ১৯ | ১৩২ | ২২ |
অধিনায়ক মাশরাফি:
টেস্ট:
ম্যাচ ১
জয় ১
হার ০
ওয়ানডে*:
ম্যাচ ৮৭
জয় ৪৯
হার ৩৬
টি-টোয়েন্টি:
ম্যাচ ২৮
জয় ১০
হার ১৭