পরিসংখ্যানের আলোয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেস্টে মুখোমুখি
ম্যাচ বাংলাদেশ শ্রীলঙ্কা ড্র
মোট ১৬ ০ ১৪ ২
শ্রীলঙ্কায় ১০ ০ ৯ ১
গলে ১ ০ ০ ১
টেস্ট যখন গলে
ম্যাচ হার-জিত ড্র
২৮ ২২ ৬
* ১৯৯৮ থেকে ২০১০ পর্যন্ত গলের প্রথম ১৭ টেস্টের পাঁচটি ড্র হয়েছিল। সেই মাঠ সর্বশেষ ১১ টেস্টে ড্র দেখেছে মাত্র একটি (২০১৩ বাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্ট)।
* ২০১৩ সালের পর ছয় টেস্টেই জয়-পরাজয় দেখেছে গল। এ সময় স্বাগতিক শ্রীলঙ্কা দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তানের কাছে দুটি ম্যাচে হেরেছে।
* এর আগে ২০০০ থেকে ২০০২ সালের মধ্যেও টানা ছয় ম্যাচে হার-জিত দেখেছিল গল।
স্পিন-রাজত্ব
* গলে ২৬ টেস্টে মোট উইকেট পড়েছে ৮৯১টি। এর মধ্যে বোলারদের নেওয়া ৮৫৩ উইকেটের ৫২৭টিই পেয়েছেন স্পিনাররা। গলে স্পিনারদের গড় ২৯.৮৪। পেসাররা ৩৬.১২ গড়ে উইকেট পেয়েছেন ৩২০টি।
* গলে সবচেয়ে বেশি উইকেট মুত্তিয়া মুরালিধরনের। ১৫ টেস্টে ১৮.৫০ গড়ে ১১১ উইকেট মুরালির। সমান ম্যাচে ৮৪ উইকেট নিয়ে দুইয়ে হেরাথ। চার ম্যাচে ২৯ উইকেট নিয়ে তিনে দিলরুয়ান পেরেরা।
* গলে ৪৫ বার ইনিংসে ৫ উইকেট নিয়েছেন বোলাররা, ৩৭ বারই স্পিনাররা। ম্যাচে ১২ বার ১০ উইকেট নিয়েছেন স্পিনাররা, পেসাররা মাত্র একবার। গত আগস্টে অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক পেয়েছিলেন ১১ উইকেট।
তাঁরা দুজন
* গলে ২৩ ম্যাচে ৭০.০৫ গড়ে সর্বোচ্চ ২৩৮২ রান করেছেন মাহেলা জয়াবর্ধনে। সমান ম্যাচে ১৯২১ রান কুমার সাঙ্গাকারার। বর্তমান খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে বেশি রান দিনেশ চান্ডিমালের (সাত ম্যাচে ৬৩২)।