পরীকে দেখে মুগ্ধ সবাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৭ বছরের পরী শর্মার ব্যাটিং মুগ্ধ করেছে সবাইকে। ছবি: পরী শর্মার ফেসবুক পেজ।
৭ বছরের পরী শর্মার ব্যাটিং মুগ্ধ করেছে সবাইকে। ছবি: পরী শর্মার ফেসবুক পেজ।

পুঁচকে মেয়েটির ব্যাটিং দেখলে চমকে যেতেই হয়। অফ স্টাম্পের বাইরে প্রতিটি বলের কাছে পা নিয়ে করা ড্রাইভগুলো যেন সহজাত। সঙ্গে চোখ জুড়োনো ফলো থ্রু। শর্ট বলেও দারুণ সপ্রতিভ। জায়গা করে ভারি ব্যাটটা দারুণভাবে ঘুরিয়েই করল পুল। মাত্র ৭ বছরের মেয়ে!

পরী শর্মা যে সদ্য অঙ্কুরিত প্রতিভা, এ নিয়ে সন্দেহ নেই। তাতে মুগ্ধ ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন। শুধু ভন কেন, ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যান শাই হোপও পরীর ব্যাটিংয়ে মুগ্ধ। ভারতের এই খুদে প্রতিভাকে নিয়ে টুইট করেছেন দুই ক্রিকেটার।
সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে আলোড়ন তুলেছে পরীর ব্যাটিংয়ের ভিডিও। আজ মেয়েটির ব্যাটিংয়ের ভিডিও টুইট করে ক্যাপশনে ভন লিখেছেন, 'ভিডিওটি দেখুন...৭ বছরের মেয়ে...তার মুভমেন্ট, এর চেয়ে ভালো আর হয় না।' শাই হোপ একই ভিডিও টুইট করে লেখেন, 'বড় হয়ে পরী শর্মার মতো ব্যাট করতে চাই।'

ভারতের নারী দলের অলরাউন্ডার শিখা পাণ্ডেকে টুইটারে ট্যাগ করে ভিডিওটি টুইট করেন এক অনুসারী। ক্যাপশনে তিনি লেখেন, 'এই মেয়েকে খুঁজে বের করতেই হবে।' শিখা রি-টুইট করে জবাব দেন, 'কিছু ক্লাসও করতে হবে।'
ভনের টুইটে পরীর ব্যাটিংয়ের ভিডিও লিংক: