পরীক্ষা দিলেন সোহাগ-আজমল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বোলিং অ্যাকশনের পরীক্ষা দিলেন সোহাগ। ফাইল ছবি
বোলিং অ্যাকশনের পরীক্ষা দিলেন সোহাগ। ফাইল ছবি

যখন মাশরাফিরা ব্যস্ত বিশ্বকাপ-পরীক্ষার ভাবনা নিয়ে, সোহাগ গাজীর ভাবনায় তখন বোলিং অ্যাকশন শোধরানোর পরীক্ষায় উতরানো। আজ চেন্নাইয়ের শ্রীরামাচন্দ্র বিশ্ববিদ্যালয়ের গবেষণাগারে ক্যারিয়ারের কঠিনতম পরীক্ষা দিতে নামলেন সোহাগ। ‘পরীক্ষার্থী’ ছিলেন আরও একজন—সাঈদ আজমল।
বার্তা সংস্থা পিটিআইকে একটি সূত্র জানিয়েছে, আজ দুই বোলারের ৩৫০ শটস নেওয়া হয়েছে। দুবাইয়ের দুই বিশেষজ্ঞের তত্ত্বাবধানে গবেষণাগারে চুলচেরা বিশ্লেষণ হবে এগুলো। ১০ দিনের মধ্যে জানা যাবে ফলাফল। কঠিনতম এ পরীক্ষায় উতরে গেলে তো হলোই। আর অকৃতকার্য হলে, ক্যারিয়ারই হুমকির মুখে পড়ে যাবে দুই অফস্পিনারের।
গত আগস্টে ওয়েস্ট ইন্ডিজ সফরে প্রশ্নবিদ্ধ হয় সোহাগের বোলিং অ্যাকশন। পরে কার্ডিফে বোলিং অ্যাকশনের পরীক্ষায় সন্দেহটাই সত্যি প্রমাণিত হওয়ায় অক্টোবরের প্রথম সপ্তাহে আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ হয় সোহাগের বোলিং। পরে স্পিন কোচ রুয়ান কালপাগের সঙ্গে অ্যাকশন শোধরানোর কাজ করেছেন সোহাগ।
অন্যদিকে, অবৈধ বোলিং অ্যাকশনের দায়ে সেপ্টেম্বরে নিষিদ্ধ হয়েছিলেন পাকিস্তানের ৩৮ বছর বয়সী স্পিনার আজমল।