পরীক্ষার আগেও 'পরীক্ষা' দেবেন তাসকিন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তাসকিন আহমেদ।
তাসকিন আহমেদ।

বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী ‘প্রি-টেস্টে’র বিষয়টি এখনো চূড়ান্ত নয় বলেও জানিয়েছেন, ‘ইংল্যান্ড সিরিজে আমরা যেকোনো মূল্যে তাসকিনকে চাই। তার আগে আইসিসির পরীক্ষাগার থেকে ছাড়পত্র পেতে যা যা করা দরকার, বোর্ড সবই করবে। এ রকম কিছু বিষয় আলোচনায় আছেও।’

জাতীয় দলের কোচদের ব্যবস্থাপত্র অনুযায়ী তাসকিনের পুনর্বাসনের কাজটা করছেন বিসিবির বোলিং কোচ মাহবুব আলী জাকি। এই কয় দিনে অ্যাকশনে যেটুকু উন্নতি দেখেছেন, তাতেই তাঁর মনে হচ্ছে ইংল্যান্ড সিরিজের আগে তাসকিন বোলিংয়ে ফিরতে পারবেন। আশাবাদী তাসকিন নিজেও, ‘আমার আত্মবিশ্বাস বাড়ছে। আমাকে নিয়ে জাকি স্যার কাজ করছেন। তিনিও বলছেন উন্নতি হচ্ছে। তাদের নির্দেশনা মেনে কাজ করছি। আশা করি, যে সমস্যাগুলো ছিল সেগুলো থাকবে না।’ পুনর্বাসনে করা বোলিং ভিডিও হচ্ছে। পরে সেই ফুটেজ দেখে তাসকিন বোঝার চেষ্টা করেন আর কী কাজ করতে হবে। এগুলো যেমন কাজে দিচ্ছে, তিনি সুবিধা খুঁজে পাচ্ছেন পুনর্বাসন শুরুর সময়টায় প্রিমিয়ার লিগে খেলারও, ‘প্রিমিয়ার লিগে অনেকগুলো ভিডিও সেশন হয়েছে, রিহ্যাবও হয়েছে পাঁচ সেশন। মাঠে সেগুলো কাজে লাগিয়েছি। কোচরা ফুটেজ দেখে বলেছেন কোথায় কোথায় সমস্যা।’

অ্যাকশন ঠিক করতে গিয়ে বোলিং ভঙ্গিমা কিছুটা বদলে যেতে পারে। কিন্তু তাসকিন স্বভাবজাত ফাস্ট বোলার। গতির প্রশ্নে কোনো কিছুর সঙ্গেই সমঝোতায় রাজি নন, ‘গতির ব্যাপারে কোনো আপস করব না। আমি ফাস্ট বোলার, গতিই আমার মূল শক্তি।’ সেই শক্তিটা ধরে রাখতেই ঘরে-বাইরে তাঁর বোলিং করে যাওয়া। নিজের ফেসবুক পেজে যে কাল ‘বিশ্বাস করুন, আমি কঠোর পরিশ্রম করছি’ স্ট্যাটাসটা দিলেন, সেটাও জানান দিচ্ছে তাসকিনের মাঠে ফেরার ব্যাকুলতা।