পরীক্ষায় বসছেন হাফিজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবৈধ বোলিং অ্যাকশনের কারণে নিষিদ্ধ হয়ে আছেন। তবে বল হাতে ফেরার জন্য চেষ্টারও কমতি নেই মোহাম্মদ হাফিজের। ৯ এপ্রিল ভারতের চেন্নাইয়ে আইসিসি-স্বীকৃত ল্যাবে বোলিং পরীক্ষা দেবেন পাকিস্তানি অফ স্পিনার।
গত নভেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টে প্রশ্নবিদ্ধ হয় হাফিজের বোলিং অ্যাকশন। এরপর ডিসেম্বরে ইংল্যান্ডের লফবরো বিশ্ববিদ্যালয়ে বোলিং পরীক্ষার পর আইসিসি বোলার হিসেবে নিষিদ্ধ করে তাঁকে। তবে শুধু ব্যাটসম্যান হিসেবেই পাকিস্তানের বিশ্বকাপ দলে ছিলেন হাফিজ। কিন্তু পায়ের চোটের কারণে শেষ পর্যন্ত সরে দাঁড়াতে হয় বিশ্বকাপ দল থেকেও। সেই থেকেই বোলিং অ্যাকশন শোধরানোর কাজ করে যাচ্ছেন। জানুয়ারিতে চেন্নাইয়ে অনানুষ্ঠানিক পরীক্ষায় উতরে গেছেন। এখন চূড়ান্ত পরীক্ষায় উতরাতে পারলেই বিবেচিত হবেন এ মাসে মাঝামাঝি থেকে শুরু বাংলাদেশের বিপক্ষে সিরিজের দলে। এএফপি।