পর্বতচূড়ায় ক্রিকেট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লর্ডস, এমসিজি, এসসিজি, ইডেনে তো অনেক ক্রিকেট দেখেছেন। এবার ক্রিকেট হলো কিলিমানজারোর চূড়ায়। আফ্রিকার (তানজানিয়া) এই সর্বোচ্চ পর্বতশৃঙ্গে একটা পুরো টি-টোয়েন্টি ম্যাচই খেলার কথা ছিল অ্যাশলি জাইলস, মাখায়া এনটিনির মতো বেশ কয়েকজন সাবেক আন্তর্জাতিক ক্রিকেটারের। তবে মেঘের কারণে খেলা হয়েছে ১০ ওভার করে। তাতেই অবশ্য সর্বোচ্চ উচ্চতায় ক্রিকেট খেলার নতুন রেকর্ডটা হয়ে গেছে। ৫৭৩০ মিটার (১৮৯১০ ফুট) উচ্চতার এই ‘ক্রিকেট মাঠে’ পৌঁছাতে খেলোয়াড়দের ট্রেকিং করতে হয়েছে পাক্কা আট দিন! প্যাড-গ্লাভস তো ছিলই, পাশাপাশি তীব্র ঠান্ডা থেকে বাঁচতে অনেককে মাফলারও জড়াতে হয়েছে গলায়। বিভিন্ন দাতব্য কাজের জন্য তহবিল সংগ্রহের ম্যাচ, এই কষ্টটুকু তাই সয়েছেন খেলোয়াড়েরাও