পাঁচ উইকেটের নামতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত বছরই সুভাষ গুপ্তে, অনিল কুম্বলে ও হরভজন সিংদের ছাড়িয়ে গিয়েছিলেন রবিচন্দ্রন অশ্বিন। ২০১৫ সালে ৯ টেস্টে সাতবার ইনিংসে ৫ উইকেট নিয়েছিলেন অশ্বিন। এক পঞ্জিকাবর্ষে সবচেয়ে বেশিবার ৫ উইকেট নেওয়ার ভারতীয় রেকর্ড এটি। ২০১৬ সালেও সেই পুরোনো অশ্বিন। কাল মুম্বাইয়ে প্রথম ইনিংসে ইংল্যান্ডের ছয় ব্যাটসম্যানকে আউট করে এ বছরও সপ্তমবারের মতো ইনিংসে ৫ বা তার বেশি উইকেট পেলেন।

.
.

এ বছর ১১ টেস্ট খেলা অশ্বিনের আরও তিনটি ইনিংসে বোলিং করার সম্ভাবনা আছে। ওই তিন ইনিংসেই ৫ উইকেট পেলে বিশ্ব রেকর্ডটাই নিজের করে নেবেন ভারতীয় অফ স্পিনার। ১৯৮৪ সালে ওয়েস্ট ইন্ডিজের ফাস্ট বোলার ম্যালকম মার্শাল ও ২০০৬ সালে শ্রীলঙ্কান অফ স্পিনার মুত্তিয়া মুরালিধরন ৯ বার ৫ উইকেট নিয়েছিলেন।