পাঁচ কোচের পাকিস্তান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এই জুলাইয়েই শুরু হতে যাওয়া ইংল্যান্ড সফরে পাকিস্তান ক্রিকেট দলে দেখা যাবে পাঁচজন কোচ। প্রধান কোচ মিকি আর্থারের সুপারিশে স্টিভ রিক্সনকে পরশু ফিল্ডিং কোচ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। একই দিনে ইংল্যান্ড সফরের জন্য দুজন বোলিং কোচও নিয়োগ দিয়েছে পিসিবি—টেস্টের জন্য মুশতাক আহমেদ এবং ওয়ানডে ও টি-টোয়েন্টি জন্য আজহার মেহমুদ। ব্যাটিং কোচ হিসেবে থাকছেন গ্রান্ট ফ্লাওয়ারও। ইংল্যান্ড সফরে ৪ টেস্ট, ৫ ওয়ানডে ও ১টি টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান। ক্রিকইনফো।