পাঁচ দিনই ব্যাট করার বিরল কীর্তি পূজারার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টেস্টে ৫ দিন ব্যাট করার কীর্তি গড়লেন পূজারা
টেস্টে ৫ দিন ব্যাট করার কীর্তি গড়লেন পূজারা

এমন কীর্তি টেস্ট ইতিহাসে খুব বেশি ব্যাটসম্যানের নেই। টেস্টে পাঁচ দিনই ব্যাট হাতে মাঠে নামার এই অনন্য কীর্তি গড়লেন চেতেশ্বর পূজারা। ক্রিকেট ইতিহাসে নবম আর তৃতীয় ভারতীয় ব্যাটসম্যান হিসেবে এমন অসাধারণ একটি রেকর্ডে নাম লেখালেন তিনি।

কলকাতা টেস্টের প্রথম তিন দিনই ব্যাট করেছেন পূজারা। গতকাল শেষ বিকেলে ভারতের দ্বিতীয় ইনিংসে লোকেশ রাহুলের সঙ্গে ১৬৬ রানের জুটি গড়ে আউট হন শিখর ধাওয়ান। এর পরপরই টানা চতুর্থ দিনের মতো উইকেটে আসেন পূজারা। গতকাল দিন শেষে ২ রানে অপরাজিত থাকা পূজারা আজ পঞ্চম দিনে ব্যাট করে নিজের সংগ্রহ ২২ পর্যন্ত নিতে পেরেছেন।

প্রথম ভারতীয় ব্যাটসম্যান হিসেবে এই কীর্তি গড়েছিলেন এম এল জয়সীমা। পূজারার কোচ রবি শাস্ত্রীরও আছে এই কীর্তি। পাঁচ দিনই ব্যাট হাতে মাঠে নামা অন্য ব্যাটসম্যানরা হলেন জিওফ বয়কট (ইংল্যান্ড), কিম হিউজেস (অস্ট্রেলিয়া), অ্যালান ল্যাম্ব (ইংল্যান্ড), অ্যাড্রিয়ান গ্রিফিথ (ওয়েস্ট ইন্ডিজ), অ্যান্ড্রু ফ্লিনটফ (ইংল্যান্ড) ও আলভিরো পিটারসেন (দক্ষিণ আফ্রিকা)।

প্রথম ইনিংসে ভারতের ১৭২ রানে পূজারার অবদান ছিল দারুণ গুরুত্বপূর্ণ। ১১৭ বলে ৫২ করেছিলেন তিনি। দ্বিতীয় ইনিংসে বড় অবদান রাখতে না পারলেও রেকর্ডের পাতায় ঠিকই নিজের জায়গাটা করে নিয়েছেন তিনি। মজার ব্যাপার হচ্ছে, টেস্টে পাঁচ দিনই ব্যাট হাতে মাঠে নামা তিন ভারতীয় ব্যাটসম্যানই নিজেদের কীর্তিগুলো করেছেন কলকাতার ইডেন গার্ডেনে। লর্ডসে এমন কীর্তি হয়েছে দুবার।

এক নজরে টেস্টে ৫ দিন ব্যাট হাতে নামা ৯ ব্যাটসম্যান

খেলোয়াড়

দেশ

প্রতিপক্ষ

ভ্যেনু

সাল

এম এল জয়সীমা

ভারত

অস্ট্রেলিয়া

কলকাতা

১৯৬০

জিওফ বয়কট

ইংল্যান্ড

অস্ট্রেলিয়া

ট্রেন্ট ব্রিজ

১৯৭৭

কিম হিউজেস

অস্ট্রেলিয়া

ইংল্যান্ড

লর্ডস

১৯৮০

অ্যালান ল্যাম্ব

ইংল্যান্ড

ওয়েস্ট ইন্ডিজ

লর্ডস

১৯৮৪

রবি শাস্ত্রী

ভারত

ওয়েস্ট ইন্ডিজ

কলকাতা

১৯৮৪

আড্রিয়ান গ্রিফিথ

ওয়েস্ট ইন্ডিজ

নিউজিল্যান্ড

হ্যামিল্টন

১৯৯৯

অ্যান্ড্রু ফ্লিনটফ

ইংল্যান্ড

ভারত

মোহালি

২০০৫

আলভিরো পিটারসন

দক্ষিণ আফ্রিকা

নিউজিল্যান্ড

ওয়েলিংটন

২০১২

চেতেশ্বর পূজারা

ভারত

শ্রীলঙ্কা

কলকাতা

২০১৭