পাঁচ দু গুণে দশে মুরালির ১১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইনিংসে ৫ বা ম্যাচে ১০ উইকেট নিলেই নাম ওঠে লর্ডসের অনার্স বোর্ডে। ক্রিস ওকস এবার এক ম্যাচেই তিনবার নাম ওঠালেন অভিজাত এই বোর্ডে। এক ম্যাচে তিনবার অনার্স বোর্ডে নাম ওঠানো ১৯তম বোলার এই ইংলিশ পেসার। ওকসের আগে সর্বশেষ এই কীর্তি ছিল মাখায়া এনটিনির। ২০০৩ সালে দুই ইনিংসেই ৫ উইকেট নিয়েছিলেন দক্ষিণ আফ্রিকান পেসার। লর্ডসে কোনো বোলারের একাধিকবার এই কীর্তি নেই। সব মিলিয়ে টেস্ট ক্রিকেট ২৩১ বার এক ম্যাচে কোনো বোলারকে দুবার ৫ উইকেট নিতে দেখেছে। ১১ ম্যাচে দুবার ৫ উইকেট নিয়ে যেখানে বেশ বড় ব্যবধানে এক নম্বরে মুত্তিয়া মুরালিধরন। টেস্ট ইতিহাসের সবচেয়ে বেশি উইকেটের মালিকের পরের নামটিই সিডনি বার্নস (৬ বার)।
টেস্টে সবচেয়ে বেশি এক ম্যাচে দুবার ৫ উইকেট
১১
মুত্তিয়া মুরালিধরন
শ্রীলঙ্কা
৬
সিডনি বার্নস
ইংল্যান্ড
ক্লারি গ্রিমেট
অস্ট্রেলিয়া
৫
রিচার্ড হ্যাডলি
নিউজিল্যান্ড
শেন ওয়ার্ন
অস্ট্রেলিয়া