পাঁচ নতুনের ইংল্যান্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চ্যাম্পিয়নস ট্রফির পরপরই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ইংল্যান্ড। সেই সিরিজের জন্য কাল ঘোষিত ইংল্যান্ড দলে নতুনের ছড়াছড়ি। এখনো আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেননি এমন পাঁচজন আছেন ইংল্যান্ড দলে। এদের মধ্যে লিয়াম লিভিংস্টোন ও ম্যাসন ক্রেন প্রথমবারের মতো ডাক পেয়েছেন। এ ছাড়া আছেন অভিষেকের অপেক্ষায় থাকা ডেভিড ম্যালান, টম কারেন ও ক্রেগ ওভারটন। রয়টার্স।