পাঁচ বছর পর শন টেইট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই মাসও নেই আরেকটি বিশ্ব আসর বসতে যাচ্ছে ভারতে—টি-টোয়েন্টি বিশ্বকাপ। আর ঠিক এই সময়েই অস্ট্রেলিয়ার নির্বাচকদের মনে পড়ল ফাস্ট বোলার শন টেইটকে। সেই টেইট, যিনি সর্বশেষ অস্ট্রেলিয়ার সোনালি জার্সি গায়ে তুলেছেন সেই ২০১১ বিশ্বকাপ ক্রিকেটে।

টি-টোয়েন্টি বিশ্বকাপ মাথায় রেখে কাল ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। ১৭ সদস্যের দলে টেইটের পাশাপাশি ৩২ বছর বয়সী অফ স্পিনার নাথান লায়নকে ডেকেও চমক দিয়েছে অস্ট্রেলিয়া। ৫২টি টেস্ট ও ৮টি ওয়ানডে খেললেও এখনো আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক হয়নি লায়নের। ওয়ানডে সিরিজের দলে না রাখলেও টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়া দলে ফিরিয়েছে অলরাউন্ডার শেন ওয়াটসনকে। দলে ডাক পেয়েছেন আনকোরা ব্যাটসম্যান ট্রাভিস হেড ও দুই পেসার অ্যান্ড্রু টাই ও স্কট বোল্যান্ড। রয়টার্স, ক্রিকইনফো।