দ্বিতীয়বারের মতো মেয়েদের এশিয়া কাপ টি-টোয়েন্টি খেলতে গিয়ে অভিজ্ঞতাটা একদমই ভালো হয়নি বাংলাদেশের। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বনিম্ন রানের রেকর্ডটি দুবার নতুন করে লিখেছে বাংলাদেশ। এর মাঝে পাকিস্তানের বিপক্ষে ৪৪ রানে অলআউট হওয়া ম্যাচে তো একসঙ্গে দুটি রেকর্ড করেছে বাংলাদেশের মেয়েরা। সেদিন ৪৪ রান করতে ১৫.৩ ওভার খেলেছিলেন বাংলাদেশের ব্যাটাররা। অর্থাৎ ওভারপ্রতি মাত্র ২.৮৩ রান। সম্পূর্ণ হওয়া কোনো টি-টোয়েন্টি ইনিংসে সর্বনিম্ন রানরেটের রেকর্ড এটি। বাংলাদেশের এমন দুর্দশায় স্বস্তি পেয়েছে শ্রীলঙ্কা। কারণ এত দিন এই লজ্জার রেকর্ডটি ছিল শ্রীলঙ্কার। ২০১২ এশিয়া কাপে বাংলাদেশের বিপক্ষেই ১৯.৪ ওভার ব্যাট করে ৫৭ রানে অলআউট হয়েছিল শ্রীলঙ্কা।
টি-টোয়েন্টিতে সবচেয়ে কম রানরেট
রানরেট স্কোর দল প্রতিপক্ষ
২.৮৩ ৪৪ বাংলাদেশ পাকিস্তান
২.৮৯ ৫৭ শ্রীলঙ্কা বাংলাদেশ
২.৯০ ৫৮/৯ বাংলাদেশ ইংল্যান্ড
২.৯৪ ৫৪ বাংলাদেশ ভারত
২.৯৫ ৫৯/৮ শ্রীলঙ্কা অস্ট্রেলিয়া