প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডিন এলগার ৭, স্টিয়ান ফন জিল ০, ইমরান তাহির ৪, হাশিম আমলা ১, এবি ডি ভিলিয়ার্স ০। নাগপুর টেস্টের প্রথম ইনিংসে ১২ রানেই ৫ উইকেট হারানো দক্ষিণ আফ্রিকার প্রথম পাঁচ ব্যাটসম্যান মিলিতভাবেও ১২ রান করেছেন। টেস্টে দক্ষিণ আফ্রিকার প্রথম পাঁচ ব্যাটসম্যান মিলে ১২ রান করার তৃতীয় ঘটনাটি তৃতীয় সর্বনিম্নও। ১৯৩২ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে মেলবোর্ন টেস্টের প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার প্রথম পাঁচ ব্যাটসম্যান মিলে করেছিলেন ১০ রান। টেস্টে ইতিহাসে প্রথম পাঁচ ব্যাটসম্যানের এর চেয়েও কম রান করার ঘটনা আছে তিনটি। ১৮৮৮ সালে ওল্ড ট্রাফোর্ডে ইংল্যান্ডের বিপক্ষে ফলোঅন করতে নামা অস্ট্রেলিয়ার প্রথম পাঁচ ব্যাটসম্যান মিলে করেছিলেন সর্বনিম্ন ৫ রান। এই ৫ রানই করেছিলেন পাঁচ নম্বর ব্যাটসম্যান জ্যাক ব্ল্যাকহাম।