পাকিস্তান সফর নিশ্চিত জিম্বাবুয়ের?
জিম্বাবুয়ে তাহলে পাকিস্তানে আসছেই? এখনো নিশ্চিত হয়নি, কিন্তু পাকিস্তানিদের তোড়জোড় দেখে মনে হচ্ছে ২০০৯ সালের পর প্রথম কোনো টেস্ট খেলুড়ে দেশকে আতিথেয়তা দেওয়াটা এখন সময়ের ব্যাপার মাত্র। সবকিছু ঠিকঠাক এগোলে আগামী মাসে লাহোর ও করাচিতে তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে দুদল। পাকিস্তান ক্রিকেট বোর্ডের একটি সূত্র জানিয়েছে, লাহোরে ম্যাচগুলো গাদ্দাফি স্টেডিয়ামে হলেও করাচির ন্যাশনাল স্টেডিয়ামে এবার ম্যাচ হবে না। করাচির ম্যাচগুলোর সম্ভাব্য ভেন্যু সাউথএন্ড প্রাইভেট ক্লাব। কারণটা নিরাপত্তাজনিতই। পিসিবির একটি সূত্র জানিয়েছে, ‘ন্যাশনাল স্টেডিয়ামে ম্যাচ আয়োজন করলে নিরাপত্তাজনিত সমস্যা হতে পারে। এ কারণেই সাউথএন্ডকে বিবেচনা করা হচ্ছে।’
তবে শুধু নিরাপত্তা শঙ্কাই নয়, সাউথএন্ডের অত্যাধুনিক সুযোগ-সুবিধাও ভেন্যু বিবেচনায় ন্যাশনাল স্টেডিয়ামের বিপক্ষে যেতে পারে। তবে এসব শুধু পরিকল্পনার মধ্যেই সীমিত থাকতে পারে, যদি এই সপ্তাহের আইসিসির সভায় পিসিবি ও জিম্বাবুয়ে ক্রিকেটের প্রধানের সাক্ষাতে সফরটা নিশ্চিত না হয়। ক্রিকেট ওয়ার্ল্ড।