পাকিস্তান সফর লাভজনক!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সন্ত্রাসী হামলার শঙ্কা মাথায় নিয়ে পাকিস্তান সফর করে আর্থিক লাভ হয়েছে জিম্বাবুয়ের ক্রিকেটারদের ছবি: এএফপি
সন্ত্রাসী হামলার শঙ্কা মাথায় নিয়ে পাকিস্তান সফর করে আর্থিক লাভ হয়েছে জিম্বাবুয়ের ক্রিকেটারদের ছবি: এএফপি

সন্ত্রাসী হামলা যেকোনো সময় হতে পারে—এই দুর্ভাবনায় পাকিস্তান সফরকে ঝুঁকিপূর্ণ মনে করে সবাই। কিন্তু কেউ যদি ‘ঝুঁকিছাড়া অর্জন নেই’—এই আপ্তবাক্যে বিশ্বাস করেন তাহলে পাকিস্তান সফরে যাওয়াটা তার জন্য লাভজনক বলেই বিবেচিত হতে বাধ্য। জীবনের ঝুঁকি নিয়ে পাকিস্তান সফরে গিয়েই যে ফুলে-ফেঁপে উঠেছে জিম্বাবুইয়ান ক্রিকেটারদের ব্যাংক হিসাব! পাকিস্তান সফরকে ঝুঁকিপূর্ণ বলতে পারেন আর সবাই কিন্তু জিম্বাবুইয়ান ক্রিকেটাররা অন্তত পাকিস্তান সফরকে লাভজনক হিসেবেই বিবেচনা করছেন।
অন্য দলগুলোর খেলোয়াড়দের তারা পরামর্শ দিতেই পারে, ‘ভাই একবার অন্তত পাকিস্তান সফর কর। জীবনের ঝুঁকি তো থাকতেই পারে কিন্তু নগদ-নারায়ণের আগমনী-বার্তাকে অস্বীকার করবে কীভাবে? ’ হ্যাঁ, পাকিস্তান সফরে গেলে নগদ অর্থ পাওয়া যায়। কিছু দিন আগেই জিম্বাবুইয়ান ক্রিকেটাররা তা পেয়েছেন। পাকিস্তান সফরে দলে থাকা জিম্বাবুয়ের প্রত্যেক ক্রিকেটার ও কর্মকর্তা পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কাছ থেকে পেয়েছে ১২ হাজার ৫০০ মার্কিন ডলার করে।
সফরের ব্যাপারে দুই বোর্ডের কথাবার্তা হওয়ার সময়ই ব্যাপারটি চূড়ান্ত হয়। প্রথমে কথা ছিল টাকার অঙ্কটা হবে ১০ হাজার ডলার। কিন্তু সফরের ঠিক আগ দিয়ে করাচির এক বাসে সন্ত্রাসী হামলা চল্লিশজনের মতো মানুষের প্রাণ কেড়ে রিলে এই অঙ্কটা একটু বাড়াতেই হয়েছে। করাচি হামলার সংবাদে সফরটিতে কিছুটা অনিশ্চয়তা দেখা দিলে পিসিবি টাকার অঙ্কটা বাড়িয়ে দেয়। পরে জিম্বাবুয়ে দল সব দ্বিধা ঝেড়ে ফেলে পাকিস্তানে সফর করে। নগদ ডলার পকেটে নিয়েই শেষ অবধি দেশে ফেরে তারা। সূত্র: ইএসপিএনক্রিকইনফো।