পাকিস্তান সফরে কেনিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিরাপত্তার কারণে বছর পাঁচেক ধরেই আন্তর্জাতিক ক্রিকেটের আয়োজক হতে পারছে না পাকিস্তান। সংযুক্ত আরব আমিরাতকে ‘পরবাসে ঘর’ বানানো পাকিস্তান অনেক দিন ধরে চেষ্টা করে যাচ্ছে নিজ দেশে আন্তর্জাতিক ক্রিকেট ফেরানোর। তাদের সেই চেষ্টায় সাহায্যের হাত বাড়াল কেনিয়া। পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে ৫ ম্যাচের একটি ওয়ানডে সিরিজ খেলতে গতকাল লাহোরে পৌঁছেছে কেনিয়া ক্রিকেট দল। ক্রিকেট-বিশ্বের শীর্ষ দল না হতে পারে, কিন্তু কেনিয়ার এই সফর পাকিস্তানের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ২০০৯ সালের মার্চে লাহোরের শ্রীলঙ্কা দলের বাসে সন্ত্রাসী হামলার পর এটিই কোনো জাতীয় দলের প্রথম পাকিস্তান সফর। ক্রিকইনফো।