পাকিস্তান সিরিজ শেষে সিদ্ধান্ত নেবেন মরগান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক অ্যালিস্টার কুক নিশ্চিত করলেও বাংলাদেশ সফরের ব্যাপারে এখনো দোটানায় ওয়ানডে অধিনায়ক এউইন মরগান। এমন তথ্য আগেই জানিয়েছিল ব্রিটিশ দৈনিক টেলিগ্রাফ। গতকাল মরগান নিজেই জানিয়েছেন সিদ্ধান্তহীনতার কথা। তবে বাংলাদেশ সফর নিয়ে যে সিদ্ধান্তই নেন না কেন, পাকিস্তানের বিপক্ষে চলতি সিরিজ শেষে দিন কয়েক ভেবেই সিদ্ধান্ত নেবেন। ‘আমি এখনো মনস্থির করিনি। আমার যতটা প্রয়োজন (সিদ্ধান্ত নেওয়ার জন্য) সময় নেব আমি’—গতকাল এএফপিকে জানিয়েছেন মরগান। এএফপি।